ঢাকা ০৪:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিজ্ঞতা ও দক্ষতার স্বীকৃতি, এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেন রংপুরের এলজিইডি প্রকৌশলী মো. মুসার সম্পদের পাহাড় কাস্টমস কর্মকর্তা ওয়াসেক বিল্লাহর বিরুদ্ধে ঘুষ-চোরাচালান সিন্ডিকেটের অভিযোগ নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী ৫,৩১০ ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী ব্রাজিল ম্যাচের জন্য টাকা খরচ করতে চায় না সরকার: আমিনুল হক কুমিল্লা দাউদকান্দিতে গাঁজা-চাপাতিসহ গ্রেপ্তার-৭ বোরহানউদ্দিনে কোস্টগার্ডের সাঁড়াশি অভিযান, ৮ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ কালুখালী মহিলা কলেজ পরিদর্শনে এমপি হারুন অর রশিদ

মুহুর্মুহু আতশবাজি আর বিকট শব্দ, পুলিশের কাছে ৩৬৫ ফোন

ইংরেজি নববর্ষের প্রথম প্রহরে থার্টি ফার্স্ট নাইটে সারাদেশ থেকে শব্দদূষণ সংক্রান্ত ৩৬৫ ফোন পেয়েছে ‘জরুরি সেবা ৯৯৯’। এর মধ্যে অধিকাংশ অভিযোগই ছিল আতশবাজি ও বোমাবাজি নিয়ে। এছাড়াও বিভিন্ন তার এবং বাড়িতে ফানুস পড়ে আগুনের খবরও পাওয়া গেছে।

রোববার এ তথ্য নিশ্চিত করেন ৯৯৯ এর পরিদর্শক (মিডিয়া) আনোয়ার সাত্তার। তিনি জানান, ৩১ ডিসেম্বর রাত ১২ টার পর সারাদেশ থেকে শব্দদূষণ সংক্রান্ত ৩৬৫টি ফোন এসেছে। এর মধ্যে শুধু ঢাকা মেট্রো এলাকা থেকে ১৬০ টি কলের বিপরীতে সেবা দিতে হয়েছে। তিনি আরও জানান, ফানুস থেকে আগুনের ঘটনায় মোহাম্মদপুরের ইকবাল রোড থেকে রাত ১২ টা ৯ মিনিটে একটি ফোন এসেছিল। তবে ফায়ার সার্ভিস যাওয়ার আগেই আগুন নিভে গেছে।

নববর্ষ উদযাপন সংক্রান্তে ৯৯৯ নম্বরে এই একটিমাত্র অগ্নিকাণ্ডের খবর এসেছে বলেও জানান এ কর্মকর্তা। এদিকে পুলিশের নিষেধাজ্ঞা সত্ত্বেও নববর্ষের প্রথম প্রহরে ফানুস পড়ে মোহাম্মদপুর ছাড়াও ঢাকার আরও তিনটি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি পুরান ঢাকার লালবাগ, অপরটি সদরঘাট এবং মিরপুর।

উল্লেখ্য, ২০২১ সালের থার্টি ফার্স্ট নাইটে ওড়ানো ফানুস পড়ে রাজধানীর প্রায় ১০টি স্থানে আগুন লাগে। ওই ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় এজন্য এবার রাজধানীতে ফানুস উড়ানো ও আতশবাজির ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল ডিএমপি। কিন্তু শনিবার সন্ধ্যা থেকেই এ নিষেধাজ্ঞা মানতে দেখা যায়নি নগরবাসীকে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিজ্ঞতা ও দক্ষতার স্বীকৃতি, এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেন

মুহুর্মুহু আতশবাজি আর বিকট শব্দ, পুলিশের কাছে ৩৬৫ ফোন

আপডেট সময় ০১:০৭:০৩ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩