সংবাদ শিরোনাম ::
সওজে টেন্ডার বাণিজ্যের ‘গডফাদার’ মনিরুজ্জামান মানবতাবিরোধী অপরাধ মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড রাজধানীর জলাবদ্ধতা নিরসনে নতুন আউটলেট, ১০৮ হটস্পট চিহ্নিত : মির্জা ফখরুল ডেপুটি রেঞ্জার আবু সুফিয়ানের লোভনীয় পোস্টিং, রাঙ্গামাটিতে ১৫ বছরের বেশি সময় ধরে বহাল ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের এলএ শাখা-৫ এর কর্মচারী মিজানের বিপুল অবৈধ সম্পদের পাহাড় গণপূর্তের নির্বাহী প্রকৌশলী অমিত কুমারের বিরুদ্ধে শত কোটি টাকা ভারতে পাচারের অভিযোগ গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলী মাসুদ রানার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে সাড়ে ৭ কোটি টাকার টেন্ডারে নয়ছয়ের অভিযোগ তিন মহাদেশে স্মার্ট টেকনোলজির ব্যবসা, আড়ালে অর্থপাচারের অভিযোগ দুই মাসের বকেয়াসহ জুলাই থেকেই নিয়মিত বেতন পাবেন মাদরাসাশিক্ষকরা : শিক্ষামন্ত্রী

জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সম্পাদক শ্যামল দত্ত

জাতীয় প্রেসক্লাবের ২০২৩-২৪ মেয়াদে ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক ফরিদা ইয়াসমিন। তিনি ভোট পেয়েছেন ৫৬৭ এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামাল উদ্দিন সবুজ পেয়েছেন ৪০১ ভোট। টানা দ্বিতীয় বারের মতো সভাপতি হলেন ফরিদা ইয়াসমিন। এর আগেও টানা দুইবার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তিনি। 

অন্যদিকে, ৪৯৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শ্যামল দত্ত। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইলিয়াস খান ৪৭৪ ভোট পেয়েছেন। শনিবার দিনভর ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। গণনা শেষে রাতে ফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. মোস্তফা-ই-জামিল।

ঘোষিত ফল অনুযায়ী, ২০২৩-২৪ মেয়াদে ১৭ সদস্যের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে বিজয়ী অন্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি হাসান হাফিজ, সহ-সভাপতি রেজোয়ানুল হক রাজা, যুগ্ম-সম্পাদক আইয়ুব ভূঁইয়া ও আশরাফ আলী, কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী। এছাড়া ব্যবস্থাপনা কমিটিতে ১০ জন সদস্য নির্বাচিত হয়েছেন।

নির্বাচিতরা আগামী দুই বছর সাংবাদিকদের শীর্ষ এ সংগঠনের নেতৃত্ব দেবেন। নির্বাচনে কার্যনির্বাহী পরিষদের ১৭টি পদে এবার ৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ভোটার ১ হাজার ১০২ জন।

নির্বাচনে ক্লাবের বর্তমান সভাপতি ফরিদা ইয়াসমিনের নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম মনোনীত ফরিদা-শ্যামল পরিষদ এবং সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজের নেতৃত্বে সবুজ-ইলিয়াস পরিষদ নামে দুটি পূর্ণাঙ্গ প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করেছে। এছাড়াও প্যানেলের বাইরে আরও ১০ জন সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সওজে টেন্ডার বাণিজ্যের ‘গডফাদার’ মনিরুজ্জামান

জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সম্পাদক শ্যামল দত্ত

আপডেট সময় ১০:০৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২