ঢাকা ১২:৫২ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশের এলডিসি উত্তরণের সময় ৩ বছর বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা চীনের ভূমিধসে নিহত অন্তত ৮, নিখোঁজ ৩৪ নীলফামারীতে বিয়ে শেষে ফেরার পথে দুর্ঘটনা, মাইক্রোবাস খাদে পড়ে শিশুসহ নি’হ’ত ২ জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে বন্যার্তদের মাঝে তারেক রহমানের উপহারের ত্রাণ ও ওষুধ বিতরন বাড়ি ভাড়ায় সচিবকে ছাড়িয়ে গেলেন কলেজের অধ্যক্ষ পাটের ভালো দামে খুশি রাজশাহীর কৃষক ঝালকাঠি শহরে গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, হত্যার আশঙ্কা মেসির প্রশংসায় পঞ্চমুখ শাকিরা, সাফল্যের কৃতিত্ব দিলেন রোকুজ্জোকেও এ-প্লাসের মরীচিকা বনাম প্রকৃত শিক্ষা: আমাদের মানসিকতার অবক্ষয়

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে শ্রমিক দলের নেতাসহ পাঁচজন আটক

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সেনাবাহিনীর মাদকবিরোধী বিশেষ অভিযানে শ্রমিক দলের এক সাবেক নেতাসহ পাঁচজন মাদক ব্যবসায়ীকে আটক করে পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত সদর উপজেলার মৃধাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন, মৃধাপাড়া গ্রামের রঞ্জু আলীর ছেলে মো. আব্দুল আজিজ (২৮), একই গ্রামের খালেকের ছেলে মো. জিহাদ (২০), সবুর আলীর ছেলে মিন্টু আলী (৪২), রিপন হোসেন (৪৬) এবং সাহাপুর গ্রামের মো. সিদ্দীকের ছেলে শাকিল হোসেন (২৩)। আটক রিপন হোসেন চাঁপাইনবাবগঞ্জ জেলা শ্রমিক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ছিলেন বলে জানা গেছে।
অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বেঙ্গল ক্যাভালরির একটি টহল দল মৃধাপাড়া এলাকার একটি বাড়িতে ঝটিকা অভিযান চালায়। এ সময় মাদক কেনাবেচার অভিযোগে পাঁচজনকে হাতেনাতে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা এবং সাইকেলের যন্ত্রাংশ দিয়ে তৈরি একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
আটকের পর ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. একরামুল হক নাহিদ। অপরাধের গুরুত্ব বিবেচনায় মো. আব্দুল আজিজ ও মিন্টু আলীকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং মো. জিহাদ, শাকিল হোসেন ও রিপন হোসেনকে সাত দিন করে কারাদণ্ড প্রদান করা হয়। সাজাপ্রাপ্ত সকলকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: একরামুল হক নাহিদ বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে। জনস্বার্থে এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের এলডিসি উত্তরণের সময় ৩ বছর বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে শ্রমিক দলের নেতাসহ পাঁচজন আটক

আপডেট সময় ০৬:৫১:৪৭ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬