ঢাকা ১২:৫১ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশের এলডিসি উত্তরণের সময় ৩ বছর বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা চীনের ভূমিধসে নিহত অন্তত ৮, নিখোঁজ ৩৪ নীলফামারীতে বিয়ে শেষে ফেরার পথে দুর্ঘটনা, মাইক্রোবাস খাদে পড়ে শিশুসহ নি’হ’ত ২ জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে বন্যার্তদের মাঝে তারেক রহমানের উপহারের ত্রাণ ও ওষুধ বিতরন বাড়ি ভাড়ায় সচিবকে ছাড়িয়ে গেলেন কলেজের অধ্যক্ষ পাটের ভালো দামে খুশি রাজশাহীর কৃষক ঝালকাঠি শহরে গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, হত্যার আশঙ্কা মেসির প্রশংসায় পঞ্চমুখ শাকিরা, সাফল্যের কৃতিত্ব দিলেন রোকুজ্জোকেও এ-প্লাসের মরীচিকা বনাম প্রকৃত শিক্ষা: আমাদের মানসিকতার অবক্ষয়

কালিহাতীতে জাপা নেতাকর্মীদের হয়রানির অভিযোগ প্রার্থীর

টাঙ্গাইল-৪(কালিহাতী) সংসদীয় আসনে জাতীয় পার্টির নেতাকর্মীদের পুলিশ হয়রানি করছে। পক্ষান্তরে ওয়ারেন্টভুক্ত আসামি নির্বঘ্নে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। মঙ্গলবার(৩ ফেব্রুয়ারি) টাঙ্গাইল প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জাপা প্রার্থী ইঞ্জিনিয়ার লিয়াকত আলী ওই অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে জাপা প্রার্থী ইঞ্জিনিয়ার লিয়াকত আলী বলেন, কোনো মামলা না থাকলেও পুলিশ রাতের আঁধারে জাতীয়পার্টির নেতাকর্মীদের আটক করে থানায় নিয়ে যাচ্ছে। অথচ এ আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকীর(হাঁস প্রতীক) নামে একটি মামলায় কোর্টের ওয়ারেন্ট(গ্রেপ্তারী পরোয়ানা) জারি থাকলেও তিনি অবাধে নির্বাচনী প্রচার-প্রচারণা চালাচ্ছেন। স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকীর নামে ওয়ারেন্ট ইস্যুর বিষয়ে ময়মনসিংহের কোর্টে দুদকের দায়েরকৃত একটি মামলার নথি প্রদর্শন করেন।

তিনি বলেন, এবারের নির্বাচনে কালিহাতীতে লাঙল প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ অনুষ্ঠিত হলে জাতীয়পার্টির লাঙল প্রতীক বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হবে। এ বিষয়ে নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারের দ্রæত হস্তক্ষেপ প্রত্যাশা করেন।

ওই সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির লাঙল প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার মো. লিয়াকত আলীর সঙ্গে উপস্থিত ছিলেন, কালিহাতী উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আব্দুর রাজ্জাক, সদস্য সচিব মো. এখলাছ মন্ডল, সহ-সভাপতি জুলহাস উদ্দিন, আজিজুল হক, এলেঙ্গা পৌর শাখার সভাপতি ফজল মোল্যা প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের এলডিসি উত্তরণের সময় ৩ বছর বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর

কালিহাতীতে জাপা নেতাকর্মীদের হয়রানির অভিযোগ প্রার্থীর

আপডেট সময় ০৫:২৫:৩১ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬