ঢাকা ১২:৫২ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশের এলডিসি উত্তরণের সময় ৩ বছর বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা চীনের ভূমিধসে নিহত অন্তত ৮, নিখোঁজ ৩৪ নীলফামারীতে বিয়ে শেষে ফেরার পথে দুর্ঘটনা, মাইক্রোবাস খাদে পড়ে শিশুসহ নি’হ’ত ২ জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে বন্যার্তদের মাঝে তারেক রহমানের উপহারের ত্রাণ ও ওষুধ বিতরন বাড়ি ভাড়ায় সচিবকে ছাড়িয়ে গেলেন কলেজের অধ্যক্ষ পাটের ভালো দামে খুশি রাজশাহীর কৃষক ঝালকাঠি শহরে গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, হত্যার আশঙ্কা মেসির প্রশংসায় পঞ্চমুখ শাকিরা, সাফল্যের কৃতিত্ব দিলেন রোকুজ্জোকেও এ-প্লাসের মরীচিকা বনাম প্রকৃত শিক্ষা: আমাদের মানসিকতার অবক্ষয়

লালপুরে অটোভ্যান–ভুটভুটির সংঘর্ষে প্রাণ গেল যুবকের

নাটোরের লালপুর উপজেলায় ব্যাটারি চালিত অটোভ্যান ও গরুবাহী ভুটভুটি (নসিমনগাড়ি) মুখোমুখি সংঘর্ষে এক অটোভ্যান যাত্রী নিহত হয়েছেন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) সকালে উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের তোফাকাটা মোড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মো. রাব্বি হোসেন (২২)। তিনি লালপুর উপজেলার বড় ময়না গ্রামের মো. আব্দুল লতিফের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপালপুর দিক থেকে একটি ব্যাটারি চালিত অটোভ্যান বড় ময়নার দিকে যাচ্ছিল। পথে তোফাকাটা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গরু বোঝাই একটি ভুটভুটি (নসিমনগাড়ি)র সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোভ্যানের যাত্রী রাব্বি হোসেন গুরুতর আহত হন।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে দুর্ঘটনার পর গরুবাহী ভুটভুটির চালক গাড়িসহ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের এলডিসি উত্তরণের সময় ৩ বছর বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর

লালপুরে অটোভ্যান–ভুটভুটির সংঘর্ষে প্রাণ গেল যুবকের

আপডেট সময় ০৫:২২:০৫ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬