সংবাদ শিরোনাম ::
সওজে টেন্ডার বাণিজ্যের ‘গডফাদার’ মনিরুজ্জামান মানবতাবিরোধী অপরাধ মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড রাজধানীর জলাবদ্ধতা নিরসনে নতুন আউটলেট, ১০৮ হটস্পট চিহ্নিত : মির্জা ফখরুল ডেপুটি রেঞ্জার আবু সুফিয়ানের লোভনীয় পোস্টিং, রাঙ্গামাটিতে ১৫ বছরের বেশি সময় ধরে বহাল ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের এলএ শাখা-৫ এর কর্মচারী মিজানের বিপুল অবৈধ সম্পদের পাহাড় গণপূর্তের নির্বাহী প্রকৌশলী অমিত কুমারের বিরুদ্ধে শত কোটি টাকা ভারতে পাচারের অভিযোগ গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলী মাসুদ রানার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে সাড়ে ৭ কোটি টাকার টেন্ডারে নয়ছয়ের অভিযোগ তিন মহাদেশে স্মার্ট টেকনোলজির ব্যবসা, আড়ালে অর্থপাচারের অভিযোগ দুই মাসের বকেয়াসহ জুলাই থেকেই নিয়মিত বেতন পাবেন মাদরাসাশিক্ষকরা : শিক্ষামন্ত্রী

সৎ পথে থাকলে রুটি-রুজির অভাব হয় না : স্বাস্থ্য মহাপরিচালক

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলম চিকিৎসকদের উদ্দেশে বলেছেন, সৎ পথে থাকলে রুটি-রুজির অভাব হয় না। আপনি সৎ থাকলে আপনিও লাভবান হবেন। আপনি মানবিকতা বজায় রাখবেন।

শনিবার (৩১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মহাখালীতে ইউনিভার্সেল মেডিকেল কলেজের ৩য় ব্যাচের ইন্টার্ন চিকিৎসকদের পরিচিতি ও শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। খুরশিদ আলম বলেন, মানুষের জন্য কাজ করতে হবে। রোগীরা এলে তাদের আপন করে নিয়ে বুঝিয়ে কথা বলতে হবে। মনে রাখবেন, আপনি শপথ নিয়েছেন আপনারা মানুষের জন্য কাজ করবেন। এটি বজায় রাখা দেশের জন্য প্রয়োজন, মানুষের জন্য প্রয়োজন।

ইউনিভার্সেল মেডিকেল কলেজের চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের পরিচালক প্রীতি চক্রবর্তী বলেন, আমরা আজকে এই হাসপাতালে অপারেশন থিয়েটার প্রতিষ্ঠা করেছি। আমাদের ইচ্ছে আছে আরো অনেক বড় করে অপারেশন থিয়েটার করার। তিনি বলেন, করোনায় শুধুমাত্র সরকারি হাসপাতাল নয়, বেসরকারি হাসপাতালগুলোও কাজ করেছে। বাংলাদেশে মানুষের উন্নত চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করতে আমরা কাজ করছি। মানুষ যাতে চিকিৎসা নিতে বিদেশে না গিয়ে বাংলাদেশেই নেয় সেই ব্যবস্থা আমাদেরই করতে হবে।

প্রতিষ্ঠানটি জানায়, উন্নততর স্বাস্থ্যসেবা প্রদান এবং মেডিকেল শিক্ষার্থীদের ক্লিনিক্যাল প্র্যাকটিস বৃদ্ধির লক্ষ্যে ইউনিভার্সেল মেডিকেল কলেজে সংযোজিত হয়েছে নবনির্মিত ৮তলাবিশিষ্ট ১২৫ শয্যার ক্লিনিক্যাল ভবন। ভবনটিতে থাকছে সর্বাধুনিক অপারেশন থিয়েটার কমপ্লেক্স, ৪টি আধুনিক অপারেশন থিয়েটার, লেবার রম, আধুনিক অপারেটিভ কেয়ার ও সার্জিক্যাল আইসিইউ, আধুনিক ল্যাবরেটরি ও সুসজ্জিত ব্লাড ব্যাংক।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সওজে টেন্ডার বাণিজ্যের ‘গডফাদার’ মনিরুজ্জামান

সৎ পথে থাকলে রুটি-রুজির অভাব হয় না : স্বাস্থ্য মহাপরিচালক

আপডেট সময় ০৫:২২:২৩ অপরাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২