সংবাদ শিরোনাম ::
মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয়

কোহলিকে সরিয়ে ওয়ানডে রাজত্বের ‘রাজা’ মিচেল

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৭:৫৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • ৬২২ বার পড়া হয়েছে

দীর্ঘ ৪ বছর পর ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষে ফিরেছিলেন বিরাট কোহলি। তবে এক সপ্তাহের বেশি সিংহাসনে থাকতে পারলেন না ভারতীয় ব্যাটার। আজ তাকে সরিয়ে রাজত্বের ‘রাজা’ হয়েছেন ড্যারিল মিচেল। এর আগেও অবশ্য শীর্ষে উঠেছিলেন তিনি।

নিউজিল্যান্ডকে ইতিহাস গড়া সিরিজ জয় এনে দিয়ে র‌্যাংকিংয়ের শীর্ষে উঠেছেন মিচেল। প্রথমবারের মতো ভারতের মাটিতে তাদের হারিয়ে সিরিজ জিতেছে কিউইরা। সিরিজ জয়ে তিন ম্যাচে দুই সেঞ্চুরি হাঁকিয়েছেন নিউজিল্যান্ডের ব্যাটার। টানা দুই সেঞ্চুরির বিপরীতে প্রথম ম্যাচে খেলেছিলেন ৮৪ রানের ইনিংস।

দুই সেঞ্চুরির ইনিংস ছিল ১৩৭ ও ১৩১। সবমিলিয়ে তিন ম্যাচে ৩৫২ রান করে সিরিজ সেরার স্বীকৃতিও পান মিচেল। সঙ্গে তৃতীয় ও শেষটিতে ম্যাচসেরাও হন। দুর্দান্ত সিরিজের পারফরম্যান্সে ৮৪৫ রেটিং নিয়ে এখন শীর্ষে মিচেল।

অন্য এক সেঞ্চুরিতে সিরিজে ২৪০ রান করা কোহলির পয়েন্ট ৭৯৫। সিরিজে ভালো না করায় কোহলির সতীর্থ রোহিত শর্মা (৪ নম্বর) পিছিয়েছেন এক ধাপ। তাতে তিনে উঠেছেন আফগানিস্তানের ব্যাটার ইব্রাহিম জাদরান। শীর্ষ পাঁচের অন্য জন হচ্ছেন ভারতের বর্তমান ওয়ানডে ও টেস্ট অধিনায়ক শুবমান গিল।

অন্যদিকে বোলিং ও অলরাউন্ডারের শীর্ষস্থানে কোনো পরিবর্তন নেই। বোলিংয়ে আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খানের বিপরীতে অলরাউন্ডারে শীর্ষে আছেন তারই সতীর্থ আজমতউল্লাহ ওমরজাই।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র

কোহলিকে সরিয়ে ওয়ানডে রাজত্বের ‘রাজা’ মিচেল

আপডেট সময় ০৭:৫৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬