ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভিডিও বিতর্কের জেরে এমপি নজরুলের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ পীরগঞ্জের খাসতালুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৮ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ নীলফামারীতে ডা. দর্পণকে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা রামগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা লোভনীয় পদায়ন ঘিরে ডেপুটি রেঞ্জার নাজমুলের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ বিআইডব্লিউটিএতে ভুয়া মেরামত কাণ্ড, ফয়সালকে ঘিরে কোটি টাকার অনিয়মের অভিযোগ চট্টগ্রামের পাঁচলাইশ পাসপোর্ট অফিসে ডিডি বিপুল কুমারের বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ গণপূর্তের প্রকৌশলী শম্ভু রাম পালের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ গণপূর্তের প্রকৌশলী সুলতানার বিরুদ্ধে মসজিদ নির্মাণে অনিয়মের বিস্ফোরক অভিযোগ জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা

দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না : আখতার হোসেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিরা কোনোভাবে নির্বাচনে অংশ নিতে পারবে না। যারা ব্যবসার নামে সরকারের ট্যাক্স ফাঁকি, কর ফাঁকি দিয়ে চলেছেন তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে।

তিনি বলেন, যদি দ্বৈত নাগরিকত্বের মানুষ ও ঋণখেলাপিদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়, তাহলে এনসিপিসহ ১০ দলীয় জোট সারা দেশে প্রতিবাদ জানাবে। নির্বাচন কমিশন একটি দলের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে যদি কোনো ধরনের বৈষম্যমূলক আচরণ করা হয়, তাহলে আমরা সেটি বরদাস্ত করবো না।

দেশব্যাপী জাতীয় ছাত্রশক্তির গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারণা কার্যক্রম শুরুর লক্ষে রোববার (১৮ জানুয়ারি) দুপুরে পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের জাফরপাড়া বাবনপুর গ্রামে গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, দিন শেষে যতই ‘না’ ভোটের ক্যাম্পেইন কেউ কেউ করুক না কেন, না ভোট নয় বাংলাদেশের জনগণ ‘হ্যাঁ’-এর পক্ষে, নতুন বাংলাদেশের পক্ষে, সংস্কারের পক্ষে তাদের চুড়ান্ত রায় প্রদান করবে। আপামর জনতা, পুলিশ, কৃষক, শিক্ষক, বুদ্ধিজীবী কবি-সাহিত্যিক, আলেম, নারী, হিন্দু-মুসলমান সব ধরনের মানুষের কাছে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ছাত্রশক্তি ক্যাম্পেইন করবে।

তিনি বলেন, শহীদ হাদিকে যারা খুন করেছে এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ফ্যাসিস্ট লীগ ও তাদের দোসরদের বাংলাদেশের মাটিতেই বিচারের মুখোমুখি করা হবে এবং দোষীদের কার্যকর শাস্তি নিশ্চিত করা হবে।

এর আগে, কবর জিয়ারত শেষে শহীদ আবু সাঈদের পরিবারের সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেনসহ জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় নেতৃবৃন্দরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভিডিও বিতর্কের জেরে এমপি নজরুলের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ

দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না : আখতার হোসেন

আপডেট সময় ০৬:১৫:২৭ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬