ঢাকা ১২:৩১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্ত রাহুল-প্রিয়াঙ্কা সন্ধ্যার মধ্যে দেশের সাত জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা প্রবাসী ভোটার নিবন্ধন প্রক্রিয়া সহজ করার উদ্যোগ ইসির প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা ‘বান্ধবী’ ভাইরাল ভিডিও ঘিরে গুঞ্জনের জবাব দিলেন পূর্ণিমা দারিদ্র্যকে জয় করে ডাবল বিসিএস ক্যাডার কহেলা গ্রামের সাগর টানা বৃষ্টিতে সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচ ২৪০ টাকা কেজি জ্বালানি তেল নিয়ে গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান আত্রাই ইউএনও মনিরুজ্জামানের সংবাদ প্রকাশের জেরে ‘ঢাকা প্রতিদিন’-এর সাংবাদিক শফিক গ্রেফতার, তীব্র নিন্দা ও মুক্তির দাবি স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী

জ্বালানি তেল নিয়ে গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান আত্রাই ইউএনও মনিরুজ্জামানের

জ্বালানি তেলের সরবরাহ নিয়ে ছড়িয়ে পড়া গুজবে বিভ্রান্ত না হয়ে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছেন নওগাঁর আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মো. মনিরুজ্জামান।
এক বার্তায় তিনি বলেন, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে গুজব ছড়িয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছে। অথচ বাস্তবে জ্বালানি তেলের সরবরাহে কোনো ধরনের ঘাটতি নেই এবং সংকট সৃষ্টিরও কোনো সম্ভাবনা নেই।
তিনি আরও বলেন, গুজবের প্রভাবে অনেকেই অপ্রয়োজনীয়ভাবে পেট্রোল পাম্পে ভিড় করছেন এবং প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি তেল সংগ্রহের চেষ্টা করছেন। এ ধরনের আচরণ কৃত্রিম সংকটের আশঙ্কা তৈরি করতে পারে এবং সাধারণ মানুষের ভোগান্তি বাড়াতে পারে। তাই সবাইকে ধৈর্য ধরে স্বাভাবিক নিয়মে জ্বালানি সংগ্রহ করার আহ্বান জানান তিনি।
ইউএনও মনিরুজ্জামান বলেন, গুজব ছড়ানো এবং যাচাই-বাছাই ছাড়া গুজব প্রচার করা সমাজ ও রাষ্ট্রের জন্য ক্ষতিকর। তিনি সকলকে শুধুমাত্র সরকারি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যাচাইকৃত তথ্যের ওপর আস্থা রাখার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার বা শেয়ার না করার অনুরোধ জানান।
তিনি আরও বলেন, জনসচেতনতা ও দায়িত্বশীল আচরণের মাধ্যমেই গুজব প্রতিরোধ করা সম্ভব। তাই কোনো ধরনের গুজবে কান না দিয়ে শান্ত ও সচেতন থাকার পাশাপাশি সময়, অর্থ ও সম্পদের অপচয় থেকে বিরত থাকার জন্য তিনি সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান।
আব্দুল মজিদ মল্লিক
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্ত রাহুল-প্রিয়াঙ্কা

জ্বালানি তেল নিয়ে গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান আত্রাই ইউএনও মনিরুজ্জামানের

আপডেট সময় ১১:৩০:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬