ঢাকা ১২:৩০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্ত রাহুল-প্রিয়াঙ্কা সন্ধ্যার মধ্যে দেশের সাত জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা প্রবাসী ভোটার নিবন্ধন প্রক্রিয়া সহজ করার উদ্যোগ ইসির প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা ‘বান্ধবী’ ভাইরাল ভিডিও ঘিরে গুঞ্জনের জবাব দিলেন পূর্ণিমা দারিদ্র্যকে জয় করে ডাবল বিসিএস ক্যাডার কহেলা গ্রামের সাগর টানা বৃষ্টিতে সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচ ২৪০ টাকা কেজি জ্বালানি তেল নিয়ে গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান আত্রাই ইউএনও মনিরুজ্জামানের সংবাদ প্রকাশের জেরে ‘ঢাকা প্রতিদিন’-এর সাংবাদিক শফিক গ্রেফতার, তীব্র নিন্দা ও মুক্তির দাবি স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী

সংবাদ প্রকাশের জেরে ‘ঢাকা প্রতিদিন’-এর সাংবাদিক শফিক গ্রেফতার, তীব্র নিন্দা ও মুক্তির দাবি

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর-সংক্রান্ত একটি অনুসন্ধানী সংবাদ প্রকাশের জেরে দৈনিক ‘ঢাকা প্রতিদিন’-এর বিশেষ প্রতিবেদক হাফিজুর রহমান (এইচ আর শফিক)-কে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ। বিতর্কিত সাইবার সুরক্ষা আইনে দায়ের করা একটি মামলায় তাকে আটক করা হয়। সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে গ্রেফতার এবং আটকের সময় হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা ও তার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন ক্রাইম রিপোর্টার্স সোসাইটির মহাসচিব মোহাম্মদ মাসুদ ও ঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাদেক মোহাম্মদ পাভেল সহ
সহকর্মী ও সাংবাদিক নেতৃবৃন্দ।

ভুক্তিভোগী পরিবার ও সহকর্মীদের সূত্রে জানা যায়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর-সংক্রান্ত খবরটি প্রকাশের পরপরই শাহবাগ থানার এসআই জিয়াউল একদল পুলিশ নিয়ে তাকে খুঁজতে তৎপর হন। পরবর্তীতে রাতে তাকে আটক করা হয়। প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেন, হাফিজুর রহমানকে আটকের পর একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের একজন সাংবাদিক এবং মামলার বাদী সাদ্দাম (ফায়ার সার্ভিসের একজন কর্মচারী) তাকে প্রকাশ্য গালিগালাজ ও মানসিক হেনস্তা করেন। পরে তাকে পুলিশ ভ্যানে তোলা হয়।

সাংবাদিক সংগঠনগুলো এই ঘটনাকে স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত গণমাধ্যমের ওপর বড় আঘাত হিসেবে দেখছেন। এক যৌথ বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন, সংবাদ প্রকাশের কারণে কোনো সাংবাদিককে এভাবে তড়িঘড়ি করে হয়রানি বা আটক করা স্বাধীন গণমাধ্যমের জন্য চরম উদ্বেগজনক। এটি স্পষ্টতই কণ্ঠরোধের অপচেষ্টা।

বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে সাংবাদিক হাফিজুর রহমান (এইচ আর শফিক)-এর নিঃশর্ত মুক্তি, দায়ের করা মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং আটকের সময় সাংবাদিককে হেনস্তাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্ত রাহুল-প্রিয়াঙ্কা

সংবাদ প্রকাশের জেরে ‘ঢাকা প্রতিদিন’-এর সাংবাদিক শফিক গ্রেফতার, তীব্র নিন্দা ও মুক্তির দাবি

আপডেট সময় ১১:২৫:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬