ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওদুুদুর রহমান উচ্চ বিদ্যালয় বালিয়া থেকে গোল্ডেন এ প্লাস পেল মেধাবী ছাত্র রাকিব ব্রাহ্মণপাড়ায় ২০ কেজি গাঁ’জা’সহ অটোরিকশা জব্দ, গ্রেপ্তার ১ জিপিএ-৫ পেয়েও আনন্দ নেই, শিহাবের কৃতিত্বে কাঁদছে শোকাহত পরিবার বয়সকে হার মানিয়ে ৫৪ বছর বয়সে এসএসসি পাস করলেন আলী আকবর যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন: ডা. শফিকুর রহমান সবশেষ মামলায় জামিন পেলেন সাবেক বিচারপতি খায়রুল হক খাদ্য অধিদপ্তর ঠিকাদার সমিতির নতুন সভাপতি সাগর, সম্পাদক মাসুদ, সাংগঠনিক কোয়েল মহেশখালীতে এসএসসি ফলাফলে পাশের হারে আইল্যান্ড হাই স্কুল ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে বেতাগীতে চারা বিতরণ করলেন জেলা প্রশাসক  নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসে এসএসসি পরীক্ষায় শতভাগ জিপিএ ৫ পেয়েছে

মা হারানোয় মোদির প্রতি প্রধানমন্ত্রীর সমবেদনা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (৩০ ডিসেম্বর) নরেন্দ্র মোদির কাছে পাঠানো এক শোক বার্তায় শেখ হাসিনা লিখেছেন, ‘ভারাক্রান্ত হৃদয়ে আমি, বাংলাদেশের জনগণ এবং নিজের পক্ষ থেকে, আপনার প্রিয় মা শ্রীমতি হীরাবেন মোদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।’

তিনি বলেন, ‘আপনার মায়ের সঙ্গে আপনার অত্যন্ত গভীর সম্পর্ক এবং তার প্রতি গভীর শ্রদ্ধা প্রজন্মের পর প্রজন্মের সবার কাছে অনুকরণীয় নজির হয়ে থাকবে। আপনার এ সম্পর্ক গভীর পারিবারিক মূল্যবোধ প্রতিফলিত করে, যা আমাদের সমাজ অনাদিকাল থেকে লালন করে আসছে।’

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এবিএম সরওয়ার-ই-আলম সরকার এসব তথ্য জানিয়েছেন।শেখ হাসিনা বলেন, ‘শ্রীমতি হীরাবেন মোদির পরলোক গমনের মধ্য দিয়ে আমরা সারল্য, পবিত্রতা ও মূল্যবোধে পরিপূর্ণ এক শতাব্দীর জীবনকালের সমাপ্তি প্রত্যক্ষ করেছি।’

তিনি বলেন, ‘শোকের এসময়ে আপনি, আপনার পরিবার, বন্ধুবান্ধব এবং যারা তার গৌরবময় জীবন ও আশীর্বাদে ধন্য হয়েছে তাদের প্রতি আমাদের সমবেদনা।’ প্রধানমন্ত্রী হীরাবেন মোদির বিদেহী আত্মার মুক্তি কামনা করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ওদুুদুর রহমান উচ্চ বিদ্যালয় বালিয়া থেকে গোল্ডেন এ প্লাস পেল মেধাবী ছাত্র রাকিব

মা হারানোয় মোদির প্রতি প্রধানমন্ত্রীর সমবেদনা

আপডেট সময় ১২:০০:৪২ অপরাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২