ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মেট্রোরেলে চড়লেন হুইলচেয়ার ক্রিকেট দলের অধিনায়ক

স্বপ্নের মেট্রোরেলে চড়লেন বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দলের অধিনায়ক মোহাম্মদ মহসিন। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও স্টেশনে ভ্রমণ করেন তিনি।

প্রথমবার মেট্রোরেলে চড়ার অনুভূতি জানতে চাইলে মোহাম্মদ মহসিন বলেন, মেট্রোরেল চড়ার অভিজ্ঞতা অসাধারণ। সাধারণত গণপরিবহনে আমাদের মতো প্রতিবন্ধী মানুষদের চলাচল করতে সীমাহীন ভোগান্তি পার করতে হয়। ক্ষেত্র বিশেষে যাতায়াত করাও যায় না। কিন্তু আজ মেট্রোরেলের মাধ্যমে স্বাচ্ছন্দ্যেই ভ্রমণ করতে পারলাম। টিকিট কাটা থেকে শুরু করে মেট্রোরেলে চড়া অব্দি সম্পূর্ণ প্রক্রিয়া কারোর সাহায্য ছাড়াই খুব সাবলীলভাবে করতে পেরেছি। কোনো ধরনের ভোগান্তির শিকার হতে হয়নি। যেটা সাধারণ গণপরিবহনে সম্ভব হতো না।

প্রতিবন্ধী ও শারিরিকভাবে অক্ষম ক্রীড়াবিদদের ক্রিকেট উন্নয়ন নিয়ে কাজ করার লক্ষ্যে ২০১০ সালে হুইলচেয়ার ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডব্লিউসিডব্লিউএবি) প্রতিষ্ঠা করেন  মোহাম্মদ মহসিন। ২০১৬ সালে সংগঠনটি বাংলাদেশ সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সমাজ কল্যাণ অধিদপ্তরের নিবন্ধিত হয়। সেই বছর থেকে সংগঠনটির নেতৃত্বে বাংলাদেশে হুইলচেয়ার ক্রিকেটের যাত্রা শুরু হয়।

২০১৮ সালে বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে খামারবাড়ির ক্লেমন ক্রিকেট অ্যাকাডেমিতে ‘ইন্টারন্যাশনাল ডে অব পার্সনস উইথ ডিসঅ্যাবিলিটি ফ্রেন্ডলি হুইলচেয়ার ক্রিকেট টুর্নামেন্ট’ আয়োজন করে ডব্লিউসিডব্লিউএবি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

মেট্রোরেলে চড়লেন হুইলচেয়ার ক্রিকেট দলের অধিনায়ক

আপডেট সময় ০৪:৩৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২