ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইবিতে জমিয়তে তালাবায়ে আরাবিয়ার ৯৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন বিশ্বজুড়ে স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় খুন পাঁচ নারী : জাতিসংঘ ১৩ কোটি টাকার অবৈধ সম্পদ, সাবেক এমপি রিমনের হাজার কোটি টাকার লেনদেন শ্রীবরদী সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক আইনি লড়াইয়ে মরক্কোর কাছে শিরোপা হারাচ্ছে সেনেগাল? ভারতের হত্যা মামলায় নামের ভুলে ১৮ বছর কারাভোগ, চার সপ্তাহের প্যারোলে মুক্ত বাদল ফরাজী আ.লীগ এখন ‘হিডেন কনটেন্ট ক্রিয়েটর’: হাসনাত আব্দুল্লাহ বড়লেখা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০টি ম্যাট্রেস ও বেড উপহার ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, চাইলেন বিমানের ব্যবস্থা অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরছেন জামায়াত আমির শফিকুর রহমান

কৃষি উৎপাদনের কারণেই দেশ অনেকটা স্বস্তিতে : কৃষিমন্ত্রী

কৃষি উৎপাদনে সাফল্যের কারণেই করোনা পরিস্থিতি, ইউক্রেন-রাশিয়া যুদ্ধসহ নানান বৈশ্বিক সংকটের মধ্যেও দেশ অনেকটা স্বস্তিতে রয়েছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, অভ্যন্তরীণ উৎপাদন ভালো হয়েছে বলেই দেশে সবচেয়ে কম পরিমাণ চাল আমদানি হওয়ার পরও কোনো ধরনের খাদ্য সংকট হয়নি। এই সময়ে পেঁয়াজের উৎপাদন বেড়েছে, এটি নিয়ে এখন আমরা স্বস্তিতে আছি। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ে নতুন সচিব ওয়াহিদা আক্তারের যোগদান উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।

কৃষি মন্ত্রণালয়ের নতুন সচিবকে ফুল দিয়ে বরণ করে নেন কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক। একইসঙ্গে বিদায়ী কৃষিসচিব মো. সায়েদুল ইসলামকে ফুল দিয়ে বিদায়ী শুভেচ্ছা জানান তিনি। এসময় কৃষিমন্ত্রী বলেন, আমরা তিন বছরের মধ্যে ভোজ্যতেলের চাহিদার ৪০ ভাগ দেশে উৎপাদন করতে কাজ করছি। এবছর দেশে সরিষার রেকর্ড আবাদ হয়েছে, এ লক্ষ্যমাত্রাও অর্জিত হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইবিতে জমিয়তে তালাবায়ে আরাবিয়ার ৯৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

কৃষি উৎপাদনের কারণেই দেশ অনেকটা স্বস্তিতে : কৃষিমন্ত্রী

আপডেট সময় ০৪:৩০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২