ঢাকা ১২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্বকাপ ফাইনালের মারামারির নিয়ে তদন্ত শুরু করল ফিফা উত্তাল দিল্লি দফায় দফায় সংঘর্ষে ১১৮ পুলিশ আহত, গ্রেপ্তার ৭০ আত্রাইয়ে সরকারি কৃষি কোয়ার্টারগুলো রক্ষণাবেক্ষণের উদ্যোগ না থাকায় ধ্বংসের মুখে দেশের ছয় অঞ্চলের নদীবন্দরে সতর্কতা গোপালগঞ্জে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১১ মামলা দায়ের  মা’দ’কের প্রতিবাদ করায় মেম্বার পদপ্রার্থীর বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ৫২ বোতল এসকাফ উদ্ধার, যুবক গ্রেপ্তার হঠাৎ কানাডার ওপর ৫০ শতাংশ শুল্ক চাপালেন ট্রাম্প ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার শওকত আলীর অর্থপাচারের অভিযোগে অনুসন্ধান গতি বাড়িয়েছে দুদক

পুকুরে ডুবছিল ছোট ভাই, বাঁচাতে গিয়ে প্রাণ গেল বড় ভাইয়ের

চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভা এলাকায় ছোট ভাইকে বাঁচাতে গিয়ে পুকুরে ডুবে শাহিন উদ্দিন (১৭) নামে দশম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গুনিয়া উপজেলা ক্যাম্পাসের পুকুরে এ ঘটনা ঘটে। শাহিন উদ্দিন রাঙ্গুনিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড লক্ষ্মীরখীল এলাকার গিয়াস উদ্দিনের ছেলে।  

ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশনের কর্মকর্তা কামরুজ্জামান সুমন। তিনি বলেন, দুপুর ১টার দিকে উপজেলা পরিষদের ক্যাম্পাসের পুকুরে সজীব উদ্দিন নামে এক কিশোর পানিতে ডুবে যাচ্ছিল। তাকে বাঁচাতে এগিয়ে আসে তার আপন বড় ভাই শাহীন। এ সময় তিনি ছোট ভাই সজীবকে টেনে তুলতে পারলেও নিজে পুকুরে তলিয়ে যান।

পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে শাহীনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, কয়েকজন ছেলে পুকুর পাড়ে খেলছিল। এরই এক পর্যায়ে সজিব পুকুরে পড়ে যায় বলে আমরা জানতে পেরেছি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপ ফাইনালের মারামারির নিয়ে তদন্ত শুরু করল ফিফা

পুকুরে ডুবছিল ছোট ভাই, বাঁচাতে গিয়ে প্রাণ গেল বড় ভাইয়ের

আপডেট সময় ১১:৫৩:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২