তিনি ছিলেন ইতিহাসের এক মহীয়সী নারী, আপোষহীন গণতন্ত্রের পুনরুদ্ধারক এবং অন্যায়–অত্যাচারের বিরুদ্ধে এক দৃঢ় প্রতিরোধযোদ্ধা। বিশ্বের ইতিহাসে মজলুম, দেশপ্রেমিক, বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্র তিন দিনের এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে।
শোক দিবসের ষষ্ঠ দিনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুলেল শ্রদ্ধা নিবেদন, জিয়ারত ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করে।
এ সময় বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন, পেশাজীবী সংগঠন এবং সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দেশের বিভিন্ন অঞ্চল থেকে নারী–পুরুষ নির্বিশেষে দলে দলে মানুষ তাদের প্রিয় নেত্রীর কবরে ফুলেল শ্রদ্ধা জানিয়ে দোয়ায় অংশ নেন।
কবর জিয়ারতকালে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুধু উপস্থিত ছিলেন এবং তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন খান, সদ্য সাবেক যুগ্ম আহ্বায়কবৃন্দের মধ্যে অধ্যক্ষ সেলিম মিয়া, ওমর ফারুক পাটোয়ারী, জাহাঙ্গীর আলম সনি, ফরিদ আহমেদ মানিক, কাজী কামাল উদ্দিন আহমেদ বাঁধন মিয়া ও জহিরুল ইসলাম বাশার উপস্থিত ছিলেন। এছাড়া সদ্য সাবেক কেন্দ্রীয় সদস্য সচিব আব্দুর রহিমের নেতৃত্বে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ওলামা দলের সাবেক সদস্য সচিব প্রিন্সিপাল মাওলানা নজরুল ইসলাম তালুকদার।
আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মো. শাহ আলম, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমির হোসেন আমির ও সদস্য সচিব মো. বাকীবিল্লাহ, সদ্য সাবেক সদস্য হাজী আনোয়ার হোসেন, মো. ইব্রাহিম চৌধুরী, জাহিদুল আলম মিলন, হাজী আবু বকর সিদ্দিক, শাহিন উদ্দিন স্বপন, কেন্দ্রীয় নেতা মো. শাহাদত হোসেন, জাহাঙ্গীর আলম, আব্দুস সালাম ভূঁইয়া, কান্তীলাল দাস, ইঞ্জিনিয়ার গৌতম চন্দ্র বিশ্বাস, জাকির হোসেন তালুকদার, মো. জাকির হাওলাদার, আতাউর রহমান রাশেদ, মো. আজাদ খন্দকার, মো. সুমনসহ আরও অনেকে।
এছাড়া মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম মজুমদার শামীম ও সুজন হাসান সখি, মহানগর উত্তরের নেতা আশরাফুল হক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত), ইঞ্জিনিয়ার আব্দুল মালেক সুমন, মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক রুবেল হোসেন ও আনোয়ার হোসেন (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত)সহ কেন্দ্রীয়, মহানগর উত্তর–দক্ষিণ, বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দলের সাবেক সদস্য সচিব প্রিন্সিপাল মাওলানা নজরুল ইসলাম তালুকদার।
নিজস্ব প্রতিবেদক 



















