সংবাদ শিরোনাম ::
বিশ্বজুড়ে সাড়ে ২৫ কোটিরও বেশি মানুষ গাঁজাখোর! উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী বরগুনায় তিন দিনব্যাপী ফল উৎসবের শুভ উদ্বোধন সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহারকে গ্রেপ্তারের আবেদন টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন বাংলাদেশের ইউরোপজুড়ে রেকর্ড ভাঙা তাপপ্রবাহ, ফ্রান্সে ১ হাজার মানুষের মৃত্যু দুই জেলায় নতুন ডিসি আদ্-দ্বীনের ভয়াবহ অব্যবস্থাপনা সংসদে প্রকাশ করলেন স্বাস্থ্যমন্ত্রী প্রশ্ন ফাঁসের শাস্তি দেশের মানুষ সারাজীবন মনে রাখবে : শিক্ষামন্ত্রী মৌলভীবাজারের বড়লেখা দুর্গম পাহাড়ি সীমান্তে বিজিবি কর্তৃক ৩০০ প্যাকেট ভারতীয় মন্ড সিগারেট আটক

পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ময়েজ উদ্দিনের বিরুদ্ধে শত কোটি টাকার অনিয়মের অভিযোগ

পানি উন্নয়ন বোর্ডের সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার (এসডিই) মোঃ ময়েজ উদ্দিন–এর বিরুদ্ধে হাজার কোটি টাকা দুর্নীতি করে সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জে কর্মকালীন সময়ে ক্ষমতার অপব্যবহার করে তিনি কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। সংশ্লিষ্টদের দাবি, উচ্চপর্যায়ের কর্তাদের ম্যানেজ করেই তিনি দীর্ঘদিন অনিয়ম চালিয়ে গেছেন।

স্বৈরাচারী নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে অনেক কর্মকর্তা-কর্মচারী আত্মগোপনে গেলেও ময়েজ উদ্দিন দীর্ঘদিন ধরাছোঁয়ার বাইরে ছিলেন। পরিস্থিতি আঁচ করতে পেরে তিনি আগেভাগেই চাকরি থেকে অব্যাহতি নেন এবং কালো টাকা সাদা করার উদ্দেশ্যে ডেভেলপার কোম্পানির সঙ্গে ফ্ল্যাট কেনাবেচার ব্যবসায় জড়িয়ে পড়েন বলেও অভিযোগ রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, রাজশাহীর আর্মি ক্যান্টনমেন্ট গেট কাঁচাবাজার এলাকায় ১৯৯৪ সালে নির্মিত একটি বাড়িসহ তার নামে-বেনামে রয়েছে একাধিক ফ্ল্যাট ও বিপুল পরিমাণ ব্যাংক জমা। রাজশাহীতে পাঁচতলা বাড়ি, কসমোপলিটন বিল্ডিংয়ের দশতলায় নদীমুখী ফ্ল্যাট, আলুপট্টির স্বচ্ছ টাওয়ার ও তেরখাদিয়া হাউজিং এস্টেটে একাধিক ফ্ল্যাট, ঢাকার বনানী ও বসুন্ধরা আবাসিকে ফ্ল্যাট এবং পার্টনারশিপে বহুতল ভবনের মালিকানার তথ্য পাওয়া গেছে।

এছাড়াও ময়মনসিংহের ভালুকা ও ঢাকার টঙ্গীতে জিও ব্যাগ কারখানায় অংশীদারিত্বের অভিযোগ রয়েছে, যেখান থেকে ঠিকাদারদের নদীর বাঁধ নির্মাণে জিও ব্যাগ কিনতে বাধ্য করা হতো বলে দাবি করা হয়। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর বিভিন্ন এলাকায় তার নামে-বেনামে জমিসহ আরও সম্পদ রয়েছে বলেও অভিযোগ উঠেছে।

একসময় দারিদ্র্যের সঙ্গে লড়াই করে রাজশাহী পলিটেকনিক থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করে সরকারি চাকরিতে যোগ দিলেও অনৈতিক পথে বিপুল সম্পদের মালিক হওয়া নিয়ে রাজশাহীজুড়ে ব্যাপক গুঞ্জন সৃষ্টি হয়েছে। তার ব্যক্তিগত দুটি প্রাইভেট গাড়ি, ঢাকায় যাতায়াতে বিমান ব্যবহারের নানা প্রমাণ সামাজিক যোগাযোগমাধ্যমে রয়েছে বলেও দাবি করা হচ্ছে। উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর খন্দকার রউফ ইসলাম নামে এক ব্যক্তি দুর্নীতি দমন কমিশন (দুদক), ঢাকায় ময়েজ উদ্দিনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে সাবেক পানি উন্নয়ন বোর্ডের সাবেক ইঞ্জিনিয়ার মোঃ ময়েজ উদ্দিন–এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগের দশ ভাগ সত্য আর নব্বই ভাগই মিথ্যা। আমার কাছের কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে আমাকে সমাজে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে।”

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বজুড়ে সাড়ে ২৫ কোটিরও বেশি মানুষ গাঁজাখোর!

পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ময়েজ উদ্দিনের বিরুদ্ধে শত কোটি টাকার অনিয়মের অভিযোগ

আপডেট সময় ০৪:৩৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬