ঢাকা ০৫:০১ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় গৃহবধূ মরিয়ম বেগম হত্যায় শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন শিবগঞ্জে ১৮৫ গ্রাম হেরোইনসহ চারজন গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ১৩০ বোতল এস্কাফ সিরাপ জব্দ দেশে বিনা চিকিৎসায় আর রুগীর মৃত্যু দেখতে চাই না: স্বাস্থ্যমন্ত্রী কুমিল্লায় বিজিবির অভিযানে  ৯২ লাখ টাকার অবৈধ ভারতীয় শাড়ি-থ্রিপিস উদ্ধার পাগলাপীরের ঠাকুরপাড়ায় মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষ,দুই বন্ধুর মৃত্যু ডাবল সুবিধা’ নিতে নিয়ম ভাঙার অভিযোগ, যুব উন্নয়নের সাবেক ডিজির বিরুদ্ধে এলজিইডিতে পদোন্নতি-বদলি ও নিয়োগ নিয়ে বিতর্ক, অভিযোগের কেন্দ্রবিন্দুতে শফিকুর রহমান ইইডির শীর্ষ পদ দখলের দৌড়, পদোন্নতি-ঠিকাদারি ও সিন্ডিকেটের অভিযোগে অস্থিরতা পিরোজপুরে এলজিইডিতে দুর্নীতির ভয়াবহ চিত্র, কাগজে কাজ দেখিয়ে ১১০০ কোটি লোপাট

ব্যবসায়ীদের ঢালাওভাবে চোর বলা বন্ধ হোক: বিসিআই সভাপতি

দেশের অর্থনীতিকে বড় করতে হলে ব্যবসায়ীদের সম্মান ও মর্যাদা নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই)-এর সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী। তিনি আক্ষেপ করে বলেছেন, ব্যবসায়ীদের ঢালাওভাবে ‘চোর-বাটপাড়’ ডাকার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।

রবিবার (৪ জানুয়ারি ২০২৬) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ব্যবসায়ী প্রতিনিধি দলের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

বিসিআই সভাপতি বলেন, ‘‘অর্থনীতি দেশের উন্নয়নের মূল ভিত্তি। এই অর্থনীতিকে শক্ত অবস্থানে দাঁড় করাতে হলে সরকারকে অবশ্যই ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে কাজ করতে হবে। আমরা ওনাকে (তারেক রহমান) বলেছি, ভবিষ্যতে যে সরকারই ক্ষমতায় আসুক, তারা যেন দায়িত্ববোধের পরিচয় দেয়। ব্যবসায়ীদের সম্মানটা অত্যন্ত জরুরি। সবাইকে এক কাতারে ফেলে ঢালাও নেতিবাচক মন্তব্য করা কাম্য নয়।’’

বৈঠকে তারেক রহমানের প্রতিশ্রুতির বিষয়ে আনোয়ার-উল-আলম চৌধুরী জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাদের আশ্বস্ত করেছেন। তারেক রহমান বলেছেন, বিএনপি যদি জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তবে তারা ব্যবসায়ীদের সঙ্গে পরামর্শ করেই প্রয়োজনীয় নীতি বা পলিসি গ্রহণ করবেন। সব দাবি হয়তো পূরণ করা সম্ভব হবে না, তবে ব্যবসায়িক খাতে স্বচ্ছতা আনা এবং একটি সত্যিকার অর্থে ব্যবসায়ীবান্ধব পরিবেশ সৃষ্টি করতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় গৃহবধূ মরিয়ম বেগম হত্যায় শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন

ব্যবসায়ীদের ঢালাওভাবে চোর বলা বন্ধ হোক: বিসিআই সভাপতি

আপডেট সময় ০১:৩৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬