ঢাকা ১২:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার দ্বিতীয় বিয়ের তিন মাসের মাথায় ভাঙনের মুখে বাদশার সংসার বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১ ট্রাইব্যুনালে ফেরদৌস-শাওন-সোমা ও আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে অভিযোগ আ. লীগ ও বিএনপির রাজনীতির মধ্যে তফাৎ আছে: পানিসম্পদ মন্ত্রী পরীক্ষা সংস্কারে নতুন পদক্ষেপ নিলেন নরেন্দ্র মোদি মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী প্রকাশিত সংবাদের প্রতিবাদ নিয়ম ভেঙে ১০৮ কোটি টাকার দরপত্র অনুমোদনের অভিযোগ ভিসির বিরুদ্ধে বড়লেখায় সিএনজি-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

১১ মামলার আসামি আ. লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান তাজুল গ্রেফতার

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় চেক জালিয়াতিসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এবং উপজেলা আওয়ামী লীগের শীর্ষ এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মো. তাজুল ইসলাম মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তাইন্দং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

রোববার (৪ জানুয়ারি ২০২৬) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলা সদরের তবলছড়ি চত্বর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সাবেক এই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চেক ডিজঅনার বা জালিয়াতির মামলা ছাড়াও মাটিরাঙ্গা থানায় বিভিন্ন অপরাধে অন্তত ১১টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে পুলিশ তাকে খুঁজছিল।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদ উদ্দিন বলেন, ‘‘তাজুল ইসলামের বিরুদ্ধে চেক জালিয়াতিসহ থানায় মোট ১১টি মামলা বিচারাধীন। রোববার রাতে তাকে আটক করা হয়েছে এবং সোমবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে।’’

ওসি আরও জানান, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

১১ মামলার আসামি আ. লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান তাজুল গ্রেফতার

আপডেট সময় ০১:৩৪:২৮ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬