ঢাকা ০৫:০০ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় গৃহবধূ মরিয়ম বেগম হত্যায় শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন শিবগঞ্জে ১৮৫ গ্রাম হেরোইনসহ চারজন গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ১৩০ বোতল এস্কাফ সিরাপ জব্দ দেশে বিনা চিকিৎসায় আর রুগীর মৃত্যু দেখতে চাই না: স্বাস্থ্যমন্ত্রী কুমিল্লায় বিজিবির অভিযানে  ৯২ লাখ টাকার অবৈধ ভারতীয় শাড়ি-থ্রিপিস উদ্ধার পাগলাপীরের ঠাকুরপাড়ায় মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষ,দুই বন্ধুর মৃত্যু ডাবল সুবিধা’ নিতে নিয়ম ভাঙার অভিযোগ, যুব উন্নয়নের সাবেক ডিজির বিরুদ্ধে এলজিইডিতে পদোন্নতি-বদলি ও নিয়োগ নিয়ে বিতর্ক, অভিযোগের কেন্দ্রবিন্দুতে শফিকুর রহমান ইইডির শীর্ষ পদ দখলের দৌড়, পদোন্নতি-ঠিকাদারি ও সিন্ডিকেটের অভিযোগে অস্থিরতা পিরোজপুরে এলজিইডিতে দুর্নীতির ভয়াবহ চিত্র, কাগজে কাজ দেখিয়ে ১১০০ কোটি লোপাট

লালমনিরহাটে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে বিপুল অঙ্কের অর্থ আত্মসাৎ

লালমনিরহাট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে (এমসিএইচ-এফপি) সরকারি অর্থ আত্মসাতের একটি চাঞ্চল্যকর অভিযোগ প্রকাশ্যে এসেছে। ২০২৩-২৪ অর্থ বছরে প্রায় ২৫ লাখ টাকা ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে তুলে আত্মসাৎ করার গুরুতর অভিযোগ উঠেছে কেন্দ্রটির তৎকালীন মেডিকেল অফিসার (ক্লিনিক) ডা. নিশাত উন নাহার এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মনোয়ারা বেগমের বিরুদ্ধে।

পরিবার পরিকল্পনা, লালমনিরহাটের উপপরিচালক মো. শাহজালাল কর্তৃক স্বাক্ষরিত এক পরিদর্শন প্রতিবেদনে এই আর্থিক অনিয়মের বিস্তারিত তথ্য উঠে এসেছে। প্রতিবেদনটি ইতোমধ্যে পরবর্তী আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য পরিচালক (প্রশাসন) এবং পরিবার পরিকল্পনা অধিদফতরে পাঠানো হয়েছে।

পরিদর্শন প্রতিবেদনে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে, উপপরিচালক একাধিকবার কেন্দ্রটি পরিদর্শন করেও বরাদ্দকৃত অর্থ দ্বারা কেনা কোনো মালামাল বা যন্ত্রপাতির কোনো অস্তিত্ব খুঁজে পাননি। এছাড়া, সংশ্লিষ্ট কর্মচারীরা কেন্দ্রটির স্টক রেজিস্টার ও বিতরণ রেজিস্টারও দেখাতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন।

সরকারি নীতিমালা লঙ্ঘন করে শুধু ওষুধ সংগ্রহ ও এমএসআর (মেডিকেল সরঞ্জাম ও রক্ষণাবেক্ষণ) খাতে মোট ১০ লাখ ৪৯ হাজার ৯৯০ টাকা উত্তোলন করা হলেও কেন্দ্রে পাওয়া গেছে নামমাত্র কিছু ওষুধ। তদন্তে এই পুরো টাকাই আত্মসাৎ করা হয়েছে বলে মনে করা হচ্ছে। মা ও শিশু স্বাস্থ্য সেবার মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে এমন বিপুল অঙ্কের অর্থ নয়ছয়ের ঘটনাটি জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় গৃহবধূ মরিয়ম বেগম হত্যায় শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন

লালমনিরহাটে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে বিপুল অঙ্কের অর্থ আত্মসাৎ

আপডেট সময় ১২:৩৮:৩২ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬