ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কেরালায় ‘যমজ’ বিয়ের আয়োজন, বর-কনে-পুরোহিত সবাই যমজ সমাজকে আলোকিত করতে যুব সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ: ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল লেখাপড়ার পাশাপাশি দক্ষতা অর্জনেও গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী টুকু তুরাগে ৮০০ পিস ইয়াবাসহ তারার টেকের চিহ্নিত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেপ্তার ফেনীতে জমি দখলের চেষ্টার অভিযোগ, হামলায় নারীসহ আহত ২; মামলা না নেওয়ার অভিযোগ লালদিয়া টার্মিনাল বন্দরের সক্ষমতা ২৩% বাড়ানোর পরিকল্পনা এপিএম টার্মিনালসের আজ গার্লফ্রেন্ড দিবস, শেষ মুহূর্তেও চমকে দিন এই ৬ উপহারে জাতীয় ক্রীড়া পরিষদের দুর্নীতি যেন মরনঘাতি ভাইরাসে পরিণত হয়েছে প্যান্টের নিচে কোটি টাকার সোনাসহ ভারতীয় নাগরিক আটক কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

ফেনীর তিন আসনে ২২ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

ফেনীর তিনটি আসনে ২২ জনের মনোনয়নপত্র বৈধ হয়েছে। আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর তিনটি আসনে ৩৫ প্রার্থীর মধ্যে ২২ জনের প্রার্থীর বৈধতা নিশ্চিত করা হয়েছে। ফেনী-১ আসনের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে তাঁর মনোনয়নপত্র স্থগিত ঘোষণা করা হয়। অন্যান্য ১২জনকে নানা ত্রুটি-বিচ্যুতির কারণে মনোনয়নপত্র বাতিল করা হয়। গতকাল(রবিবার) জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হক যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন।

ছাগলনাইয়া, পরশুরাম ও ফুলগাজী উপজেলা নিয়ে গঠিত ফেনী-১ আসনে যাচাই-বাছাই শেষে ৯ প্রার্থীর মনোনয়ন বৈধ ও তিন জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বিএনপি প্রার্থী ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অ্যাডভোকেট এসএম কামাল উদ্দিন ছাড়াও ইসলামী আন্দোলনের কাজী গোলাম কিবরিয়া, গণমুক্তি জোটের মাহবুব মোর্শেদ মজুমদার, জাতীয় পার্টির মোতাহের হোসেন চৌধুরী, খেলাফত আন্দোলনের আনোয়ার উল্যাহ ভূঞার মনোনয়ন বৈধ হওয়ায় চূড়ান্ত প্রার্থী হয়েছেন। এখানে প্রয়োজনীয় এক শতাংশ ভোটারের সমর্থন তালিকায় গরমিল পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন, ভূমি উন্নয়ন কর বকেয়া থাকায় বাংলাদেশ কংগ্রেসের ফিরোজ উদ্দিন চৌধুরী ও দলীয় প্রত্যয়ন সঠিক না থাকায় খেলাফত মজলিসের নাজমুল আলমের মনোনয়ন বাতিল করা হয়।

ফেনী-২ (সদর) আসনে বিএনপি থেকে অধ্যাপক জয়নাল আবদীন ভিপি, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটের মজিবুর রহমান মঞ্জু, খেলাফত মজলিসের মোস্তাফিজুর রহমান ফয়সাল, গণঅধিকারের মো: তারেকুল ইসলাম ভূঁঞা, জেএসডির সামসুদ্দিন মজুমদার, বাসদের জসীম উদ্দিন, খেলাফত আন্দোলনের মোহাম্মদ আবুল হোসেন, ইসলামী আন্দোলনের মোহাম্মদ একরামুল হক ভূঞা ও স্বতন্ত্র সাইফুল করিম মজুমদারের মনোনয়ন বৈধ হওয়ায় চূড়ান্ত প্রার্থী হয়েছেন। এখানে প্রয়োজনীয় এক শতাংশ ভোটারের সমর্থন না থাকায় বিএনপির বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ ইয়াকুব নবী ও এসএম হুমায়ুন কবির পাটোয়ারী, হলফনামায় স্বাক্ষর না থাকায় তাহেরুল ইসলাম, রিটার্ন জমার প্রমান না দেয়ায় মো: হারুনুর রশিদ ভূঞা ও মোহাম্মদ ইসমাইলের মনোনয়ন বাতিল করা হয়।

অন্যদিকে ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু ও জামায়াতের ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারী ডা. মোহাম্মদ ফখরুদ্দিন মানিক, মোহাম্মদ খালেকুজ্জামান পাটোয়ারী, আবদুল মালেক, মো: আবু নাছির, আবু সুফিয়ান, মো: সাইফ উদ্দিনের মনোনয়নপত্র বৈধ। অপরদিকে মাহবুবুল হক রিপন, মো: হাছান আহমদ, খালেদ মাহমুদ, মোহাম্মদ আলী মিল্লাতের মনোনয়নপত্র বাতিল করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কেরালায় ‘যমজ’ বিয়ের আয়োজন, বর-কনে-পুরোহিত সবাই যমজ

ফেনীর তিন আসনে ২২ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

আপডেট সময় ০৭:০৫:২৭ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬