ঢাকা ০৬:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার দ্বিতীয় বিয়ের তিন মাসের মাথায় ভাঙনের মুখে বাদশার সংসার বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১ ট্রাইব্যুনালে ফেরদৌস-শাওন-সোমা ও আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে অভিযোগ আ. লীগ ও বিএনপির রাজনীতির মধ্যে তফাৎ আছে: পানিসম্পদ মন্ত্রী পরীক্ষা সংস্কারে নতুন পদক্ষেপ নিলেন নরেন্দ্র মোদি মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী প্রকাশিত সংবাদের প্রতিবাদ নিয়ম ভেঙে ১০৮ কোটি টাকার দরপত্র অনুমোদনের অভিযোগ ভিসির বিরুদ্ধে বড়লেখায় সিএনজি-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

এনসিপি নেতা তৈয়বুরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ফেসবুকে পারুলের পোস্ট

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাভার উপজেলার সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী তৈয়বুর রহমানকে ডিবি পরিচয়ে অ্যারেস্ট করা হয়েছে বলে অভিযোগ দলের মুখ্য যুগ্ম সমন্বয়ক দিলশানা পারুলের। গতকাল শনিবার রাত থেকে তৈয়বুর রহমানকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়ছেন তিনি।

শনিবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে বিষয়টি জানিয়ে একটি পোস্ট করেন আসন্ন নির্বাচনে ঢাকা-১৯ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির মুখ্য ‍যুগ্ম সমন্বয়ক দিলশানা পারুল।

তিনি তার ফেসবুক পোস্টে লেখেন, ‘তৈয়বুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাভারের ফ্রন্ট লাইনের সংগঠক, আমাদের এনসিপির সাভারের বর্তমান নেতা।

আমার ঢাকা-১৯ নমিনেশন সাবমিশনের সাভারের ভোটার হিসেবে প্রস্তাবনাকারী। গতকাল নমিনেশন যাচাই-বাছাই প্রক্রিয়ায় দুপুরে আমার সাথে ছিল। আমার নমিনেশন বৈধ ঘোষণার পর সেখান থেকে সে উত্তরা চলে যায়।’
তিনি বলেন, ‘উত্তরা থেকে ডিবি পুলিশ তৈয়বুরকে অ্যারেস্ট করেছে।

উত্তরা কোন থানায় তৈয়বুরের কোনো খোঁজ আমরা পাচ্ছি না। অনতিবিলম্বে তৈয়বুরকে কোথায় আটকে রাখা হয়েছে আমাদেরকে তা জানতে দিতে হবে। এভাবে হাসিনা আমলের মতো ডিবি পুলিশ ধরে নিয়ে যাওয়া চলতে পারে না।’
তবে এ বিষয়ে ডিবি পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো তথ্য গণমাধ্যমে জানানো হয়নি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

এনসিপি নেতা তৈয়বুরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ফেসবুকে পারুলের পোস্ট

আপডেট সময় ০১:৫৬:৫২ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬