ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার দ্বিতীয় বিয়ের তিন মাসের মাথায় ভাঙনের মুখে বাদশার সংসার বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১ ট্রাইব্যুনালে ফেরদৌস-শাওন-সোমা ও আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে অভিযোগ আ. লীগ ও বিএনপির রাজনীতির মধ্যে তফাৎ আছে: পানিসম্পদ মন্ত্রী পরীক্ষা সংস্কারে নতুন পদক্ষেপ নিলেন নরেন্দ্র মোদি মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী প্রকাশিত সংবাদের প্রতিবাদ নিয়ম ভেঙে ১০৮ কোটি টাকার দরপত্র অনুমোদনের অভিযোগ ভিসির বিরুদ্ধে বড়লেখায় সিএনজি-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

ঢাকা-বরিশাল মহাসড়কে গাড়ি চাপায় এনজিও কর্মী নিহত

মাদারীপুরে গাড়ি চাপায় সুমন সরদার (৩১) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছেন। রোববার (৪ জানুয়ারি) সকাল ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার সমাদ্দার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমন শরীয়তপুর পৌর এলাকার তুলাসার গ্রামের মোহাম্মদ তাজুল ইসলামের ছেলে। তিনি শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটির ফিল্ড অর্গানাইজার হিসেবে রাজৈর শাখায় কর্মরত ছিলেন। তবে ঘাতক গাড়িটি শনাক্ত করা যায়নি।

হাইওয়ে পুলিশ ও এনজিও কর্মীরা জানান, রোববার সকালে শরীয়তপুরের বাসা থেকে মোটরসাইকেল চালিয়ে নিজ কর্মস্থল মাদারীপুরের রাজৈরে ফিরছিলেন সুমন। পথিমধ্যে সমাদ্দার নামকস্থানে এলে ঘন কুয়াশায় ঢাকা পড়ায় একটি অজ্ঞাতনামা গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তার মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং তিনি গুরুতর আহত হন। পরে বরিশাল থেকে ঢাকাগামী হাইওয়ে পুলিশের একজন অফিসার সুমনকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে মস্তফাপুর হাইওয়ে থানায় (সাধুর ব্রিজ ফাঁড়ি) খবর দেয়। এসময় হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সুমনকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ঘাতক ওই গাড়িটিকে এখনো উদ্ধার বা শনাক্ত করা যায়নি।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার (সাধুর ব্রিজ ফাঁড়ি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন রশিদ বলেন, ভোর বেলা অজ্ঞাতনামা একটি গাড়ি ওই এনজিও কর্মীকে চাপা দিয়ে ফেলে চলে যায়। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। নিহতের মরদেহ রাজৈর হাসপাতালে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

ঢাকা-বরিশাল মহাসড়কে গাড়ি চাপায় এনজিও কর্মী নিহত

আপডেট সময় ১২:২৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬