ঢাকা ০৭:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নীতিমালা ভেঙে বাড়তি বোনাস নিয়েছেন সোনালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা মোহাম্মদপুরে পার্কিং করা বাসে আগুন শিল্পাঞ্চল ও আবাসিকে গ্যাস সরবরাহে আরও উন্নতি সরকারের অভ্যন্তরীণ ঋণ সাড়ে ১১ লাখ কোটি টাকা ছাড়াল মক্কা-মদিনার নিরাপত্তাকে সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে রাখতে হবে: চরমোনাই পীর মক্কার কাছে হুতি ড্রোন ভূপাতিত, তীব্র নিন্দা জামায়াত আমিরের গাজায় ভবন ধসের ঘটনায় নিহত বেড়ে ২০ চামড়াজাত শিল্পের উন্নয়নে নজর দিচ্ছে সরকার: রিজভী ওসির পর এবার সরানো হলো গুলশানের ডিসিকে অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

পোস্টাল ব্যালটের ছবি বা ভিডিও ফেসবুকে দিলেই ব্লক হতে পারে এনআইডি

ছবি- সংগৃহীত

পোস্টাল ব্যালটে ভোটদানের ছবি কিংবা ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে ভোটারদের। এই অপরাধে সংশ্লিষ্ট ব্যক্তির জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক বা স্থগিত করাসহ অন্যান্য আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (৩ জানুয়ারি) ইসি সূত্র ও সংশ্লিষ্ট দপ্তরের এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

কমিশন স্পষ্টভাবে জানিয়েছে, পোস্টাল ভোটের গোপনীয়তা রক্ষা করা একজন ভোটারের নাগরিক অধিকার এবং পবিত্র দায়িত্ব। ভোট দেওয়ার তথ্য, সিল মারা ব্যালটের ছবি কিংবা ভিডিওচিত্র ফেসবুকে বা অন্য কোনো সামাজিক মাধ্যমে শেয়ার করা আইনত দণ্ডনীয় অপরাধ।

ইসি সতর্ক করে বলেছে, অতি উৎসাহী হয়ে কেউ যদি এ ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হন, তবে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। শাস্তিমূলক ব্যবস্থার অংশ হিসেবে ওই ভোটারের এনআইডি সার্ভার থেকে ব্লক করে দেওয়া হবে, যা তাকে পরবর্তীতে বিভিন্ন নাগরিক সেবা পেতে ভোগান্তিতে ফেলবে।

ভোটের পবিত্রতা ও গোপনীয়তা রক্ষার্থে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টাল ভোট সংক্রান্ত যেকোনো ধরনের ছবি বা ভিডিও পোস্ট করা থেকে বিরত থাকার জন্য ভোটারদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নীতিমালা ভেঙে বাড়তি বোনাস নিয়েছেন সোনালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

পোস্টাল ব্যালটের ছবি বা ভিডিও ফেসবুকে দিলেই ব্লক হতে পারে এনআইডি

আপডেট সময় ০৫:৪৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬