ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

উত্তরের তীব্র শীতে অসহায়দের মাঝে কম্বল বিতরণ করল তারাগঞ্জ উপজেলা প্রশাসন

রংপুরের তারাগঞ্জ উপজেলায় তীব্র শীতে বিপর্যস্ত শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। সরকারের মানবিক উদ্যোগের অংশ হিসেবে তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাব্বর হোসেনের তত্ত্বাবধানে উপজেলার সকল ইউনিয়নে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

আজ শুক্রবার সকাল ৯টা থেকে উপজেলার প্রতিটি ইউনিয়ন পরিষদ চত্বরে একযোগে এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শীতার্ত বৃদ্ধ নারী-পুরুষ, অসহায় ও নিম্নআয়ের মানুষদের পাশাপাশি উপজেলার বিভিন্ন মাদ্রাসার ইয়াতিম শিক্ষার্থীদের মাঝেও কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণকালে ইউএনও মোনাব্বর হোসেন বলেন, “তীব্র শীতে যেন কোনো মানুষ কষ্ট না পায়, সে লক্ষ্যেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাঠপর্যায়ে এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সরকারের মানবিক সহায়তা সরাসরি প্রকৃত সুবিধাভোগীদের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে।”

তিনি আরও জানান, উপজেলার পাঁচটি ইউনিয়নের সকল শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় ইউএনও উপস্থিত জনগণের উদ্দেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি সকল ভোটারকে স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে গিয়ে দুইটি করে ভোট প্রদানের আহ্বান জানান। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান

উত্তরের তীব্র শীতে অসহায়দের মাঝে কম্বল বিতরণ করল তারাগঞ্জ উপজেলা প্রশাসন

আপডেট সময় ১১:৪১:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫