সংবাদ শিরোনাম ::
তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ জানা গেল ফাইনাল পর্যন্ত আর্জেন্টিনার প্রতিপক্ষ ও সূচি ভূমিকম্পে কাঁপল দিল্লি, জম্মু-কাশ্মীর প্রধানমন্ত্রীর সামনেই সংসদে কিল-ঘুষি, থমকে গেল অধিবেশন চীন-মায়ানমার করিডরে বাংলাদেশ যুক্ত হলে বিনিয়োগ বাড়বে : বাণিজ্যমন্ত্রী সাবেক এমডির বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকের চিঠিকেও পাত্তা দেননি আইএফআইসি চেয়ারম্যান মৌলভীবাজারের বড়লেখা সীমান্তবর্তী ডিমাই বাজারে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত মৌলভীবাজারের বড়লেখার উত্তর শাহবাজপুরে অবৈধ মাটি কাটার হিড়িক, টনক নড়ছে না প্রশাসনের ওসমান হাদিকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি গিলাতলা-কালীগঞ্জ সড়ক সংস্কার কাজ পরিদর্শনে কর্তৃপক্ষ, কাজের মান সন্তোষজনক
আদালত প্রাঙ্গণে 'সন্ত্রাসী মঞ্চ'

বিচারপ্রার্থীকে পিষে মারার হুমকি, আইনের শাসন নিয়ে চরম উদ্বেগ

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ১২:৩৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • ৬৫৮ বার পড়া হয়েছে

আদালত প্রাঙ্গণে প্রকাশ্য দিবালোকে এক বিচারপ্রার্থীকে প্রাণনাশের হুমকি দিয়ে বিচারব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর অভিযোগ উঠেছে গণস্বাস্থ্য কেন্দ্রের বরখাস্তকৃত চিকিৎসক গোলাম রহমান শাহজাহান ও তার ক্যাডার বাহিনীর বিরুদ্ধে। পানিশাইল গণস্বাস্থ্য কেন্দ্রের ম্যানেজার মোঃ ফেরদৌস শিকদারকে (২৯) মামলা তুলে না নিলে পথে-ঘাটে গাড়ি চাপা দিয়ে হত্যার হুমকি দিয়েছে এই প্রভাবশালী চক্রটি।

গত বুধবার (২৪ ডিসেম্বর) ঢাকা সিএমএম আদালত ভবনের ৭ম তলায় সিআর ২৬৬/২৪ মামলার ধার্য তারিখে হাজিরা দিতে এলে এই নজিরবিহীন ঘটনা ঘটে। ভুক্তভোগী ফেরদৌস শিকদারের করা জিডি সূত্রে জানা যায়, বেলা ১১:৩০ ঘটিকার সময় বিবাদী ডাক্তার গোলাম রহমান শাহজাহান, নজরুল ইসলাম রলিভ, মোঃ হাসান ও ডাক্তার সোহেল দলবল নিয়ে বাদীর ওপর চড়াও হয়। তারা আদালত প্রাঙ্গণেই তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মামলা প্রত্যাহার না করলে তাকে গাড়ি চাপা দিয়ে খুনের হুমকি প্রদান করে। ঘটনায় উপস্থিত সাধারণ মানুষ ও আইনজীবীদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

অনুসন্ধানে দেখা যায়, এই চক্রটি দীর্ঘ দিন ধরে ফেরদৌস শিকদারের ওপর নির্যাতন চালিয়ে আসছে। ডাক্তার শাহজাহান ট্রাস্টিদের অনুমতি ছাড়াই ক্ষমতার অপব্যবহার করে হাসপাতালের আয়ের টাকা জোরপূর্বক আত্মসাতের চেষ্টা করেন।

গত ২৭ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে বিবাদীগণ তাকে অপহরণ করে সাভার গণস্বাস্থ্য কেন্দ্রের একটি রুমে অবরুদ্ধ করে রাখে। সেখানে ১নং বিবাদী মাহবুবুর রহমান মাসুমের প্রচণ্ড আঘাতে বাদীর ডান কানের পর্দা ফেটে যায় এবং তিনি চিরতরে ৪০% শ্রবণশক্তি হারিয়ে ফেলেন।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) দীর্ঘ তদন্ত শেষে গত ২৩ জুন ২০২৫ তারিখে বিবাদীগণের বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩/৩২৩/৩২৫/৫০৬/৩৪ ধারায় অপরাধের প্রাথমিক সত্যতা পেয়ে আদালতে প্রতিবেদন দাখিল করেছে।

পিবিআই তদন্তে অপরাধী হিসেবে চিহ্নিত হওয়ার পরও বিবাদীগণ বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে এবং আদালত প্রাঙ্গণেই বাদীকে হত্যার হুমকি দিচ্ছে। বর্তমানে ভুক্তভোগী ম্যানেজার মোঃ ফেরদৌস শিকদার ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। এ ঘটনায় রাজধানীর কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং ১৩২১) নথিভুক্ত করা হয়েছে।

বিচারপ্রার্থী ফেরদৌস শিকদার বলেন, “পিবিআই তদন্তে তাদের অপরাধ প্রমাণিত হয়েছে, তবুও তারা প্রভাবশালী হওয়ায় আইনের তোয়াক্কা করছে না। এখন তারা আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। আমি প্রশাসনের কাছে জীবনের নিরাপত্তা চাই।”

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ

আদালত প্রাঙ্গণে 'সন্ত্রাসী মঞ্চ'

বিচারপ্রার্থীকে পিষে মারার হুমকি, আইনের শাসন নিয়ে চরম উদ্বেগ

আপডেট সময় ১২:৩৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫