ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাদির ব্রেন ছাড়া শরীরের অন্য সব অঙ্গ সক্রিয় রয়েছে: ইনকিলাব মঞ্চ

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য পাওয়া গেছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার মস্তিষ্ক বা ব্রেন পুনরায় সক্রিয় করতে হলে জরুরিভিত্তিতে অস্ত্রোপচার প্রয়োজন। তবে এই জটিল অপারেশনের ধকল সইতে হলে আগে তার শরীরকে পুরোপুরি স্থিতিশীল হতে হবে।

বুধবার (১৭ ডিসেম্বর) সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক বিবৃতির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

ইনকিলাব মঞ্চের বিবৃতিতে বলা হয়, বর্তমানে হাদির শরীরের অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ সক্রিয় থাকলেও মস্তিষ্ক কাজ করছে না। চিকিৎসকদের এখন মূল লক্ষ্য হলো শরীর ও ব্রেনের মধ্যে সংযোগ পুনঃস্থাপন করা। এজন্য অপারেশন জরুরি। তবে অপারেশনের জন্য শরীরকে প্রস্তুত করতে সময়ের প্রয়োজন। শারীরিক অবস্থা স্থিতিশীল হলে পরবর্তী চিকিৎসা বা অপারেশন সিঙ্গাপুর অথবা ইংল্যান্ডে করা হতে পারে।

সংকটাপন্ন এই মুহূর্তে হাদির পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে বিশেষ দোয়া চাওয়া হয়েছে। মহান আল্লাহর কাছে তার ‘হায়াতে তায়্যিবা’ কামনা করে সবার কাছে প্রার্থনা করার অনুরোধ জানিয়েছেন স্বজনরা।

উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর পল্টন এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যাকেন্দ্রে রাখা হয়। অবস্থার উন্নতি না হওয়ায় রোববার (১৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশনায় তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, এভারকেয়ারের চিকিৎসক ও পরিবারের সদস্যদের সমন্বয়ে জরুরি বৈঠকের পর সোমবার তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালেই চিকিৎসাধীন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাদির ব্রেন ছাড়া শরীরের অন্য সব অঙ্গ সক্রিয় রয়েছে: ইনকিলাব মঞ্চ

আপডেট সময় ০৫:৩০:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫