ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘পাশে আছি’, বালেন্দ্র শাহকে ফোন মোদির, দিলেন সাহায্যের আশ্বাস মালয়েশিয়ায় কর্মী নিয়োগে মানতে হবে যেসব নির্দেশনা আত্রাইয়ে মাদকবিরোধী অভিযানে ৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড উপকূলে ২ কোটি কেওড়া গাছ লাগানো হবে: পরিবেশ প্রতিমন্ত্রী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা ঢাকা ক্লিনিকে সাংবাদিক হেনস্তা; টাঙ্গাইলে সাংবাদিকদের মানববন্ধন বরগুনায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৬, নিখোঁজ ৩৮৪ পর্যটক সিআইডি সেজে নারীকে অপহরণের চেষ্টা, আটক ৭ পীরগঞ্জে পুকুরে ডুবে ৫৫ বছরের ব্যক্তির মৃত্যু, রংপুরের ডুবুরি দল উদ্ধার করল মরদেহ
তদন্ত কমিটি গঠন

লালমনিরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে কু-প্রস্তাব দেয়ার অভিযোগ

লালমনিরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সিনিয়র শিক্ষক জায়দুল হকের বিরুদ্ধে দুই নারী শিক্ষার্থীকে কু-প্রস্তাব সহ অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার (২৫ আগস্ট) লালমনিরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের দুই নারী শিক্ষার্থী সহ এক পুরুষ শিক্ষার্থী একযোগ অধ্যক্ষ বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। ফলে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন অধ্যক্ষ।

অভিযোগ সুত্রে জানা যায়, চলতি বছরের (২৭ অক্টোবর) লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ এলাকার এক নারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (এএসএসইটি প্রকল্প) এর আওতাধীন ভর্তি পরীক্ষায় অংশ গ্রহন করেন। ২৯ অক্টোবর ফলাফল প্রকাশ হলে তা দেখতে টিটিসিতে ওই নারী শিক্ষার্থী উপস্থিত হলে তাকে ফাঁকা পেয়ে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সিনিয়র শিক্ষক জায়দুল হক পরীক্ষায় ফেলের অজুহাত তুলে তাকে কু-প্রস্তাব দেন।

টিটিসির সিনিয়র এই শিক্ষক জায়দুল হক এর আগেও ২৬ জুলাই লালমনিরহাট পৌরসভাধীন ৫নং ওয়ার্ড এলাকার এক নারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (এএসএসইটি প্রকল্প) এর আওতাধীন ভর্তি হয়ে একমাস ক্লাস করার পর হঠাৎ তাকে বাদ দেন। পরে ওই নারীকে বাদ দেওয়ার কারণ জানতে চাইলে সিনিয়র শিক্ষক জায়দুল হক তাকেও কু-প্রস্তাব দেন। অপরদিকে লালমনিরহাটের টিকটক অভিনেতা হিরো সিরাজ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (এএসএসইটি প্রকল্পে) ভর্তির জন্য গেলে সিনিয়র শিক্ষক জায়দুল হকের সাথে পরিচয় হয়।

কিন্তু টিটিসিতে ভর্তির জন্য হিরো সিরাজের প্রয়োজনীয় কাগজপত্র ছিল না। ট্রেড প্রতি ২/৩ হাজার টাকার নিয়ে জায়দুল হক নিজে অন্যের কাগজপত্র দিয়ে তাকে বিভিন্ন ট্রেডে ৪/৫ বার ভর্তি করিয়ে নেয়।

শুধু এসব ঘটনা নয়, ২০০৭ সালে এ প্রতিষ্ঠানে যোগদানের পর থেকে নানান অভিযোগে অভিযুক্ত লালমনিরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সিনিয়র শিক্ষক জায়দুল হকের বিরুদ্ধে তিন শিক্ষার্থী একযোগে অধ্যক্ষের নিকট এ অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে অধ্যক্ষ প্রকৌশলী আইনুল হক তদন্ত কমিটি গঠন করেন।

লালমনিরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সিনিয়র শিক্ষক জায়দুল হক তার বিরুদ্ধে সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, আমি অভিযোগ কারীদের চিনি না। এসব মিথ্যা।
এ বিষয়ে লালমনিরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী আইনুল হক বলেন, শিক্ষক জায়দুল হকের বিরুদ্ধে দুই নারী শিক্ষার্থীর লিখিত অভিযোগ পেয়েছি। যা তদন্তে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে ব্যবস্থা নেয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘পাশে আছি’, বালেন্দ্র শাহকে ফোন মোদির, দিলেন সাহায্যের আশ্বাস

তদন্ত কমিটি গঠন

লালমনিরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে কু-প্রস্তাব দেয়ার অভিযোগ

আপডেট সময় ০৪:২৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫