সংবাদ শিরোনাম ::
গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না : সংসদে রুমিন ফারহানা বন ধ্বংস করে ইন্ডাস্ট্রি করা ব্যক্তিই পরিবেশমন্ত্রী: আসিফ মাহমুদ রপ্তানি বহুমুখীকরণে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম চালু ৭৩ কোটি টাকায় ফিফা বিশ্বকাপের স্বত্ব কিনছে বিটিভি অনলাইন নিউজ পোর্টালের জন্য নীতিমালা করছে সরকার বিসিবি সভাপতি তামিম, সহ-সভাপতি ফাহিম সিনহা চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার রামিসা হত্যাকাণ্ডের বিচারআইন ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ রামিসা হত্যা মামলার রায়ের প্রতিক্রিয়ায় যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে প্রতিশ্রুতি দেওয়ার আগে স্টাডি করে নেবেন : মন্ত্রীকে স্পিকার

টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু, অনলাইনে কিনবেন যেভাবে

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৮:২৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • ৫৬৫ বার পড়া হয়েছে

আগামী ৭ ফেব্রুয়ারী পর্দা উঠছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের। ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্ট শুরু হতে এখনো প্রায় ২ মাস বাকি। তবে আজ থেকে বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু করেছে আইসিসি।

আজ ১১ ডিসেম্বর বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিট থেকে দর্শকদের জন্য টিকিট উন্মুক্ত করেছে আইসিসি। তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে টিকিট কিনতে পারবেন দর্শকরা।
আজ থেকে শুধু প্রথম পর্বের টিকিট বিক্রি শুরু হয়েছে। প্রথম পর্বের টিকিটের দাম তুলনামূলক কিছুটা কম রাখা হয়েছে।

ভারতের অনুষ্ঠিত ম্যাচের টিকিটের সর্বনিম্ন দাম রাখা হিয়েছে ১০০ রুপি। গ্রুপ পর্বে বাংলাদেশের চার ম্যাচের মধ্যে শুধুমাত্র ইতালি ম্যাচের টিকিট পাওয়া যাবে ১০০ রুপিতে। আর নেপাল ম্যাচের টিকিট পেতে লাগবে ২৫০ রুপি। এ ছাড়া বাংলাদেশের বাকি দুই ম্যাচের টিকিট পেতে সর্বনিম্ন ৩০০ রুপি করে খরচ করতে হবে।

৭ ফেব্রুয়ারি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে কলম্বোয় মাঠে নামবে পাকিস্তান ও নেদারল্যান্ডস। একই দিন কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ ছাড়াও ‘সি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আরো আছে ইংল্যান্ড, নেপাল ও প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা ইতালি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না : সংসদে রুমিন ফারহানা

টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু, অনলাইনে কিনবেন যেভাবে

আপডেট সময় ০৮:২৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫