সংবাদ শিরোনাম ::
চীনের দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী  ‘সবাই তোমাকে ঘৃণা করে’ নেতানিয়াহুকে ট্রাম্পের তিরস্কার নিয়ে তোলপাড় চাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৬ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ ২০২৭ সালের এসএসসি পরীক্ষা জানুয়ারিতে নেওয়া হবে : শিক্ষামন্ত্রী এপস্টেইন কাণ্ডে অবশেষে মুখ খুললেন বিল গেটস সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়ের আশঙ্কা শুভ জন্মদিন ফুটবল জাদুকর লিওনেল মেসি নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী নিষিদ্ধ হলেন ‘ভিনি আইনে’ লাল কার্ড পাওয়া ফুটবলার শ্রীপুর পৌরসভার ৯২.৯৭ কোটি টাকার বাজেট ঘোষণা: নতুন কোনো কর নয়, জোর অবকাঠামো উন্নয়নে

নিষিদ্ধ হলেন ‘ভিনি আইনে’ লাল কার্ড পাওয়া ফুটবলার

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ১১:৪৬:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • ৫১৪ বার পড়া হয়েছে

বিশ্বকাপে নতুন নিয়ম ভেঙে লাল কার্ড দেখা প্যারাগুয়ের মিডফিল্ডার মিগুয়েল আলমিরন এবার এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েছেন। মুখ ঢেকে প্রতিপক্ষকে উদ্দেশ করে কথা বলায় লাল কার্ড পাওয়া এই ফুটবলার অস্ট্রেলিয়ার বিপক্ষে দলের শেষ গ্রুপ পর্বের ম্যাচে খেলতে পারবেন না।

মঙ্গলবার এক বিবৃতিতে ফিফা বিষয়টি নিশ্চিত করেছে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, আলমিরনের ওপর আরোপিত নিষেধাজ্ঞার বিরুদ্ধে কোনো আপিলের সুযোগও থাকবে না।

তুরস্কের বিপক্ষে গত ম্যাচে প্রথমার্ধের শেষদিকে প্রতিপক্ষ ফুটবলারের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন আলমিরন। সে সময় তিনি মুখ ঢেকে কিছু বলেন।

মাঠের রেফারি ঘটনাটি না দেখলেও ভিএআরের সহায়তায় বিষয়টি ধরা পড়ে এবং তাকে সরাসরি লাল কার্ড দেখানো হয়।
ফুটবলে সম্প্রতি চালু হওয়া এই নিয়মটি অনেকের কাছে ‘ভিনি আইন’ নামে পরিচিত। গত মৌসুমে বেনফিকার ফুটবলার জিয়ানলুকা প্রেস্টিয়ান্নি মুখ ঢেকে ভিনিসিয়ুসকে উদ্দেশ করে আপত্তিকর মন্তব্য করেছিলেন বলে অভিযোগ ওঠে। সেই ঘটনার পরই মুখ ঢেকে প্রতিপক্ষকে উদ্দেশ করে কথা বলার বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় ফুটবলের নীতিনির্ধারকরা।

এপ্রিল মাসে ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি) প্রতিপক্ষের সঙ্গে মৌখিক সংঘাতের সময় মুখ ঢেকে রাখলে লাল কার্ড দেওয়ার বিধান অনুমোদন করে। এরপর বিশ্বকাপে নিয়মটি কার্যকর করে ফিফা।

আলমিরনের নিষেধাজ্ঞা প্যারাগুয়ের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে। নকআউট পর্বে ওঠার লড়াইয়ে থাকা দলটি এখন অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তাদের অন্যতম অভিজ্ঞ মিডফিল্ডারকে ছাড়াই মাঠে নামবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনের দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী 

নিষিদ্ধ হলেন ‘ভিনি আইনে’ লাল কার্ড পাওয়া ফুটবলার

আপডেট সময় ১১:৪৬:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬