সংবাদ শিরোনাম ::
সুগন্ধা নদীর ওপর সেতু নির্মাণে নতুন আশার আলো, পরিদর্শনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে বিশেষ ট্রাফিক নির্দেশনা চুয়াডাঙ্গায় মিলল জয় বাংলা লেখা ‘বোমা’ আতঙ্কে স্থানীয়রা কালিয়াকৈরে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সাধারণ মানুষের জীবন নিয়ে ভয়ংকর মরণখেলায় মেতেছে অসাধু চক্র বিশ্বকাপের ফাইনালে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেবেন ট্রাম্প: ফিফা সভাপতি রাজবাড়ীর কালুখালীতে নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস ও ফল মেলা অনুষ্ঠিত বিরোধীদলের রাজনৈতিক কর্মকাণ্ডে ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী বনানী থেকে নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান গ্রেফতার তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

বিশ্বকাপের ফাইনালে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেবেন ট্রাম্প: ফিফা সভাপতি

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৩:০৭:০৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • ৫০৬ বার পড়া হয়েছে

আগামী ১৯ জুলাই এবারের বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচে জয়ী দলের হাতে ডোনাল্ড ট্রাম্প ট্রফি তুলে দেবেন বলে জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

চলতি বিশ্বকাপের সুবাদে ইনফান্তিনো এবং ট্রাম্পের মধ্যে একটি ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে। তবে গত ১১ জুন টুর্নামেন্ট শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে টুর্নামেন্টটি নিয়ে খুব একটা প্রকাশ্য বক্তব্য দিতে দেখা যায়নি।

তবে ফক্স অ্যান্ড ফ্রেন্ডস-কে দেওয়া একটি সাক্ষাৎকারে ফিফা সভাপতি নিশ্চিত করেছেন যে, নিউইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামের ট্রফি বিতরণী অনুষ্ঠানে ট্রাম্প একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন। গত বছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপ ফাইনালেও ট্রাম্প একইভাবে ট্রফি তুলে দিয়েছিলেন, যেখানে শিরোপা ঘরে তুলেছিল ইংলিশ ক্লাব চেলসি।

ইনফান্তিনো বলেন, ‘আমরা একসঙ্গে ফাইনাল ম্যাচটি উপভোগ করব এবং অবশ্যই বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেব।’
তারা দুজনে যৌথভাবে ট্রফিটি প্রদান করবেন কিনা জানতে চাইলে ইনফান্তিনো যোগ করেন, ‘অবশ্যই, আমরা সবসময় একসঙ্গেই থাকি।’

এর আগে গত ক্লাব বিশ্বকাপের ফাইনালে এক বিভ্রান্তির জন্ম দেন মার্কিন প্রেসিডেন্ট। চেলসির অধিনায়ক রিস জেমসের হাতে ট্রফি তুলে দেওয়ার পরও ট্রাম্প বিজয়ীদের মঞ্চেই অবস্থান করেছিলেন।

পরবর্তীতে সেই ঘটনা স্মরণ করে জেমস বলেন, ‘আমাকে বলা হয়েছিল যে তিনি ট্রফি প্রদান করে মঞ্চ থেকে নেমে যাবেন। আমিও ভেবেছিলাম তিনি চলে যাবেন, কিন্তু তিনি মঞ্চেই থেকে যেতে চেয়েছিলেন।’

ট্রাম্প তাকে কী বলেছিলেন জানতে চাইলে জেমস যোগ করেন, ‘সত্যি বলতে, স্টেডিয়ামে তখন অনেক চিৎকার ও শব্দ ছিল। আমি খুব একটা শুনতে পাইনি। তিনি শুধু আমাকে এবং আমাদের দলকে ট্রফি জেতার জন্য অভিনন্দন জানান এবং এই মুহূর্তটি উপভোগ করতে বলেন।’

পিএসজির বিপক্ষে দুটি গোল করা চেলসির কোল পালমার অবশ্য পুরো বিষয়টি নিয়ে কিছুটা বিভ্রান্ত ছিলেন। তিনি বলেন, ‘আমি জানতাম তিনি এখানে থাকবেন, কিন্তু ট্রফি উঁচিয়ে ধরার সময় তিনি যে আমাদের সঙ্গে মঞ্চে অবস্থান করবেন, তা জানতাম না। হ্যাঁ, আমি কিছুটা বিভ্রান্ত হয়ে পড়েছিলাম।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুগন্ধা নদীর ওপর সেতু নির্মাণে নতুন আশার আলো, পরিদর্শনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ

বিশ্বকাপের ফাইনালে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেবেন ট্রাম্প: ফিফা সভাপতি

আপডেট সময় ০৩:০৭:০৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬