ঢাকা ১২:১৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় ধানক্ষেতে থ্রি-হুইলার, মা-মেয়েসহ নিহত ৩ মোহনগঞ্জের সন্তান ড. ইন্দ্রজিৎ রায়, কৃষি গবেষণায় আন্তর্জাতিক পরিচিতি মুকসুদপুরে একের পর এক ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিক প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী আত্রাইয়ে ধানের ব্লাস্ট রোগের সংক্রমণে দুশ্চিন্তায় কৃষকেরা, আক্রান্ত মাত্র ৪ বিঘা বলছে কৃষি অফিস ক্যান্টনমেন্ট রাজস্ব সার্কেলে ‘জাদুর ডায়েরি’ ও ২৩ দালালের সিন্ডিকেট: ঘুষ ছাড়া নড়ে না ফাইল খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর ইসলামী গণতান্ত্রিক পার্টির প্রেসিডিয়ামের জরুরি সভা অনুষ্ঠিত স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী  পদে পদে কোটি টাকা খরচ করেন ভারপ্রাপ্ত সবিচ আবুল হাছানাত হুমায়ুন কবীর

বিএনপির কাছে ময়মনসিংহ-১০ আসন চায় জমিয়তে উলামায়ে ইসলাম

বিএনপির সঙ্গে নির্বাচনী জোট হলে ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসন চায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। দলটির নেতাকর্মীরা ময়মনসিংহ-১০ আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী মাওলানা আব্দুল্লাহ আল বাকীকে জোটের প্রার্থী করারও দাবি জানিয়েছেন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবে এই দাবি জানিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন জমিয়তে উলামায়ে ইসলাম জেলা শাখার নেতারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসছে। সারাদেশের মতো বৃহত্তর ময়মনসিংহেও রাজনৈতিক তৎপরতা এবং ডামাডোল তীব্রভাবে অনুভূত হচ্ছে। এরই মাঝে আমরা লক্ষ্য করছি- ময়মনসিংহের সবকটি আসনে বিএনপি প্রার্থী ঘোষণা করলেও ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে এখনো জোটগত সমন্বয় হয়নি। পাশাপাশি বৃহত্তর ময়মনসিংহের অন্য কোনো আসনেও এখনো জোটের প্রার্থী ঘোষণা করা হয়নি। এ অবস্থায় বিএনপির সঙ্গে জমিয়তে উলামার জোট হলে ময়মনসিংহ বিভাগের যে কোনো একটি আসন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে দিতে হবে এবং ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে অবশ্যই আলেম প্রার্থীর নাম ঘোষণা করতে হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১০ আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী মাওলানা আব্দুল্লাহ আল বাকী, জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মুফতি জাকির হোসাইন, কেন্দ্রীয় সদস্য এবং নেত্রকোণা জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা রুহুল আমীন, মাওলানা কামাল উদ্দিন ইউসূফ, মাওলানা মোজাম্মেল হকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে মাওলানা আব্দুল্লাহ আল বাকী আরও বলেন, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল ধার্মিক অধ্যুষিত এলাকা। এই এলাকার আলেম উলামাদের বাদ দিয়ে কখনো কেউ কোনো উদ্যোগ গ্রহণ করেনি। আশা করছি বিএনপির সঙ্গে নির্বাচনী জোট হলে ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনটি জমিয়তে উলামায়ে ইসলামকে দেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় ধানক্ষেতে থ্রি-হুইলার, মা-মেয়েসহ নিহত ৩

বিএনপির কাছে ময়মনসিংহ-১০ আসন চায় জমিয়তে উলামায়ে ইসলাম

আপডেট সময় ০৬:৩৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫