ঢাকা ১০:৫০ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর ৭ কেজি সোনা নিয়ে ভারতে ঢুকতে গিয়ে ধরা পড়লেন যুবক অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও করে ধরা খেলেন শফিকুল বিএনপি ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী নির্বাহী পরিচালকদের দায়িত্ব বাড়াল বিএসইসি মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প শিবগঞ্জ সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ

‘নির্বাচনে ভোট দেওয়ার ক্ষেত্রে দুর্নীতিবাজদের বয়কট করতে হবে’

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা; গড়বে আগামীর শুদ্ধতা’ এ প্রতিপাদ্যে চট্টগ্রামের পটিয়ায় ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ পালিত হয়েছে।
আজ (মঙ্গলবার) পটিয়া উপজেলা মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, ‌পরিবার থেকেই দুর্নীতির বিরুদ্ধে মনোভাব জাগ্রত করতে হবে। পাশাপাশি দেশকে ভালোবাসতে হবে এবং নির্বাচনে ভোট দেওয়ার ক্ষেত্রে দুর্নীতিবাজদের বয়কট করতে হবে।

দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়-২, চট্টগ্রামের সহযোগিতায় পটিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) ও সচেতন নাগরিক কমিটির (সনাক) যৌথ উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুপ্রক সভাপতি সৈয়দ খুরশীদ আলম। প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারহানুর রহমান।

উপজেলা দুপ্রকের সাধারণ সম্পাদক সাংবাদিক ইকবাল হোসেনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়-২ চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক তাপছির বিল্লাহ। প্রধান আলোচক ছিলেন সচেতন নাগরিক কমিটি পটিয়ার সভাপতি অ্যাডভোকেট কবিশেখর নাথ পিন্টু।

এতে বক্তব্য রাখেন– উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিশ্বজিৎ কর্মকার, উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার বাবুল কান্তি দে, আইসিটি অফিসার মৃন্ময় দাশ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার জামাল হোসেন, দুপ্রক সদস্য আইরিন সুলতানা।

সভায় স্বাগত বক্তব্য রাখেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) পটিয়ার এরিয়া ম্যানেজার জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে দুর্নীতিবিরোধী ধারণাপত্র পাঠ করেন সাবেক ইয়েস দলনেতা ইয়াসমিন আকতার।

এর আগে বেলা ১১টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলা সম্মুখে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং রোভার স্কাউটের সদস্যরা অংশ নেয়।

আলোচনা সভায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ফারহানুর রহমান বলেন, দুর্নীতি একটি সামাজিক ব্যাধি। শুধু আর্থিক লেনদেন করলেই দুর্নীতি হবে- তা নয়, কোনো সরকারি অফিসে সেবা নিতে গিয়ে কেউ অযথা হয়রানির শিকার হন, তাও দুর্নীতির পর্যায়ে পড়ে। দুর্নীতি জাতীয় উন্নয়নের অন্তরায়, যদি আমরা সচেতন হই, তাহলে দুর্নীতিরোধ করা সম্ভব। দুর্নীতি রোধ করতে পারলে দেশ অনেক দূর এগিয়ে যাবে। সেবা গ্রহীতা এবং সেবা প্রদানকারী দু পক্ষকে এ বিষয়ে সচেতন থাকতে হবে। যদি আমরা প্রাথমিক শিক্ষা থেকে দুর্নীতির বিরুদ্ধে জনমত সৃষ্টি করতে পারি, তাহলেও দুর্নীতিমুক্ত মানসিকতার একটি প্রজন্ম আমরা উপহার দিতে পারবো।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী

‘নির্বাচনে ভোট দেওয়ার ক্ষেত্রে দুর্নীতিবাজদের বয়কট করতে হবে’

আপডেট সময় ০৯:২৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫