ঢাকা ০১:৩২ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা নির্মল সেনের ৯৬তম জন্মদিন  গোদাগাড়ীতে যুবককে পিটিয়ে জখম  পীরগঞ্জে মাদ্রাসা শিক্ষককে তুলে এনে মারধরের অভিযোগ, অভিযুক্ত আ.লীগ নেতা প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা প্রস্তুতিমূলক সভা  অপপ্রচার নয়-পুরো বক্তব্য শুনেই বিচার করুন-এমপি হাফিজ ইব্রাহিমের বক্তব্য বিকৃতি নিয়ে প্রতিবাদ দেশ পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন : প্রধানমন্ত্রী পরিচ্ছন্ন নগরী গড়তে ডিএসসিসির ৩২৭ কোটি টাকার মেগা কর্মসূচি সাবেক কাস্টমস কমিশনার হাফিজুর রহমানকে ঘিরে দুর্নীতি ও প্রভাব খাটানোর অভিযোগ ইউনাইটেডের বিরুদ্ধে গ্যাস বিলে ৯৮২ কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেল দুদক অনিয়মকারীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে অগ্রণী ব্যাংক!

বরগুনায় মোটরসাইকেল চাপায় ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু

বরগুনা শহরের প্রধান সড়কে টাউন হলের সামনে দ্রুতগামী একটি মোটরসাইকেলের ধাক্কায় শ্যামল চন্দ্র শীল (৫৫) নামের এক সেলুন ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
১৮ নভেম্বর রবিবার সকাল সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্যামল চন্দ্র শীল পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের কালিপুর গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে বরগুনা শহরের টাউন হল চত্বর এলাকায় সেলুন ব্যবসা করে আসছিলেন।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াকুব হোসাইন জানান, শ্যামল চন্দ্র শীল টাউন হল সড়কের পাশে হেঁটে যাওয়ার সময় দ্রুতগতির ও বেপরোয়া একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট বরগুনা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওসি ইয়াকুব হোসাইন আরও বলেন, “দুর্ঘটনার মোটরসাইকেল ও চালককে শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।” শ্যামল চন্দ্র শীলের মৃত্যুতে স্থানীয় ব্যবসায়ী সম্প্রদায় ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা নির্মল সেনের ৯৬তম জন্মদিন 

বরগুনায় মোটরসাইকেল চাপায় ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় ০১:০৯:১৩ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫