ঢাকা ০২:০৭ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইরানের কেশম দ্বীপের বেসামরিক ভবনে ৯০০ কেজির বো’মা ফেলেছে মার্কিন বাহিনী সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা নির্মল সেনের ৯৬তম জন্মদিন  গোদাগাড়ীতে যুবককে পিটিয়ে জখম  পীরগঞ্জে মাদ্রাসা শিক্ষককে তুলে এনে মারধরের অভিযোগ, অভিযুক্ত আ.লীগ নেতা প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা প্রস্তুতিমূলক সভা  অপপ্রচার নয়-পুরো বক্তব্য শুনেই বিচার করুন-এমপি হাফিজ ইব্রাহিমের বক্তব্য বিকৃতি নিয়ে প্রতিবাদ দেশ পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন : প্রধানমন্ত্রী পরিচ্ছন্ন নগরী গড়তে ডিএসসিসির ৩২৭ কোটি টাকার মেগা কর্মসূচি সাবেক কাস্টমস কমিশনার হাফিজুর রহমানকে ঘিরে দুর্নীতি ও প্রভাব খাটানোর অভিযোগ ইউনাইটেডের বিরুদ্ধে গ্যাস বিলে ৯৮২ কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেল দুদক

প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা প্রস্তুতিমূলক সভা 

তৃণমূল পর্যায় থেকে উদীয়মান ক্রীড়াপ্রতিভা তুলে আনতে এবং তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে দেশজুড়ে শুরু হতে যাচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬’। এই মেগা টুর্নামেন্ট সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে টাঙ্গাইলের মির্জাপুরে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতিযোগিতাকে সফল ও উৎসবমুখর করতে মির্জাপুরে উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের আয়োজনে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। ​সভায় টুর্নামেন্টের নীতিমালা অনুযায়ী উপজেলা পর্যায়ে সুষ্ঠুভাবে দল গঠন, রেজিস্ট্রেশন প্রক্রিয়া এবং মাঠ প্রস্তুত করাসহ নানাবিধ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে খেলোয়াড় বাছাই প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা এবং গ্রামীণ পরফায় থেকে সেরা প্রতিভাগুলোকে খুঁজে বের করার ওপর বিশেষ জোর দেওয়া হয়।
উল্লেখ্য, এবারের এই জাতীয় টুর্নামেন্টে দেশের ৪০ হাজার ২৩১টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১ কোটি ৬০ লাখ শিক্ষার্থী অংশ নেওয়ার কথা রয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, উপজেলা পর্যায়ের ম্যাচগুলোর জন্য প্রস্তুতি গ্রহণের তাগিদ দেওয়া হয়েছে। মির্জাপুরে অনুষ্ঠিত এই প্রস্তুতি সভায় বক্তারা আশা প্রকাশ করেন যে, সকলের সম্মিলিত প্রচেষ্টায় মির্জাপুরে এই টুর্নামেন্ট অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হবে। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। মির্জাপুরের ক্রীড়াপ্রেমী তরুণদের মাঝে এই টুর্নামেন্ট নতুন উদ্দীপনা সৃষ্টি করবে প্রত্যাশা আয়োজক ও স্থানীয় সচেতন মহলের।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের কেশম দ্বীপের বেসামরিক ভবনে ৯০০ কেজির বো’মা ফেলেছে মার্কিন বাহিনী

প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা প্রস্তুতিমূলক সভা 

আপডেট সময় ০১:১০:২১ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬