ঢাকা ০১:৩২ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা নির্মল সেনের ৯৬তম জন্মদিন  গোদাগাড়ীতে যুবককে পিটিয়ে জখম  পীরগঞ্জে মাদ্রাসা শিক্ষককে তুলে এনে মারধরের অভিযোগ, অভিযুক্ত আ.লীগ নেতা প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা প্রস্তুতিমূলক সভা  অপপ্রচার নয়-পুরো বক্তব্য শুনেই বিচার করুন-এমপি হাফিজ ইব্রাহিমের বক্তব্য বিকৃতি নিয়ে প্রতিবাদ দেশ পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন : প্রধানমন্ত্রী পরিচ্ছন্ন নগরী গড়তে ডিএসসিসির ৩২৭ কোটি টাকার মেগা কর্মসূচি সাবেক কাস্টমস কমিশনার হাফিজুর রহমানকে ঘিরে দুর্নীতি ও প্রভাব খাটানোর অভিযোগ ইউনাইটেডের বিরুদ্ধে গ্যাস বিলে ৯৮২ কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেল দুদক অনিয়মকারীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে অগ্রণী ব্যাংক!

মনোনয়ন না পেলেও মাগুরা-২ প্রার্থী হবেন বিএনপি নেতা কামাল

দলীয় প্রতীক না পেলেও তৃণমূলের নেতাকর্মীদের দাবির মুখে মাগুরা-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও মাগুরা-২ আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে শালিখা উপজেলা বিএনপির (একাংশের) উদ্যোগে আড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার মনোনয়নের দাবিতে আয়োজিত জনসভায় তিনি এ ঘোষণা দেন।

কাজী কামাল বলেন, আমার প্রথম লক্ষ্য দলীয় মনোনয়ন পাওয়া। তবে সেটি না মিললে তৃণমূল নেতাকর্মীদের মতামতকে গুরুত্ব দিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেব। এ সময় তিনি শালিখা ও মহম্মদপুর উপজেলা বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

তিনি বলেন, বিএনপি একটি তৃণমূলনির্ভর রাজনৈতিক দল। আর এ দলের প্রাণশক্তি সাধারণ মানুষ। যারা বছরের পর বছর প্রতিকূলতার মধ্যেও দলকে ধরে রেখেছেন— সিদ্ধান্ত গ্রহণে তাদের মতামতই হবে প্রধান বিবেচ্য।

বিগত আওয়ামী লীগ সরকারের দমন-পীড়নে বিএনপি নেতাকর্মীদের ব্যাপক ক্ষতির কথা উল্লেখ করে কাজী কামাল বলেন, অনেকে মারা গেছেন, কারও চাকরি গেছে, কারও জমিজমা হাতছাড়া হয়েছে। আমার নিজের ব্যবসাও হারিয়েছি, সাত বছর জেল খেটেছি। মাগুরা-২ আসনে যাকে মনোনয়ন দিয়েছে সেই প্রার্থীর সাথে শালিখা, মহম্মদপুর উপজেলার কোনো নেতাকর্মী নেই।

শালিখা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মুন্সি আনিসুর রহমান মিলটনের সভাপতিত্বে ও বিএনপি নেতা শহিদুজ্জামান শহীদের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন শালিখা উপজেলার সাবেক চেয়ারম্যান মোজাফফর হোসেন টুকু, মহম্মদপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খান বাচ্চু, বিএনপির সাবেক সভাপতি গোলাম আযম সাবু, সাধারণ সম্পাদক আকতার হোসেন ও দক্ষিণ মাগুরা ইউনিট বিএনপির সাবেক সভাপতি সাজ্জাদ হোসেন প্রমুখ।

প্রসঙ্গত, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-২ আসনে বিএনপির পক্ষ থেকে এড. নিতাই রায় চৌধুরীকে কেন্দ্র থেকে ধানের শীষে মনোনয়ন দেয়া হয়। মনোনয়ন দেয়ার পর থেকেই বিএনপি’র কাজী সালিমুল হক কামাল সমর্থিত লোকজন চরম ক্ষুব্ধ

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা নির্মল সেনের ৯৬তম জন্মদিন 

মনোনয়ন না পেলেও মাগুরা-২ প্রার্থী হবেন বিএনপি নেতা কামাল

আপডেট সময় ১২:১৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫