ঢাকা ০১:৩২ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা নির্মল সেনের ৯৬তম জন্মদিন  গোদাগাড়ীতে যুবককে পিটিয়ে জখম  পীরগঞ্জে মাদ্রাসা শিক্ষককে তুলে এনে মারধরের অভিযোগ, অভিযুক্ত আ.লীগ নেতা প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা প্রস্তুতিমূলক সভা  অপপ্রচার নয়-পুরো বক্তব্য শুনেই বিচার করুন-এমপি হাফিজ ইব্রাহিমের বক্তব্য বিকৃতি নিয়ে প্রতিবাদ দেশ পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন : প্রধানমন্ত্রী পরিচ্ছন্ন নগরী গড়তে ডিএসসিসির ৩২৭ কোটি টাকার মেগা কর্মসূচি সাবেক কাস্টমস কমিশনার হাফিজুর রহমানকে ঘিরে দুর্নীতি ও প্রভাব খাটানোর অভিযোগ ইউনাইটেডের বিরুদ্ধে গ্যাস বিলে ৯৮২ কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেল দুদক অনিয়মকারীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে অগ্রণী ব্যাংক!

চাঁদাবাজি ও জুলুম থেকে মানুষকে মুক্তি দিতে চাই : নুর

পটুয়াখালীর গলাচিপায় নিজ আসনের জনগণের উদ্দেশ্যে ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, যারা চাঁদাবাজি করে মানুষকে জিম্মি করে টাকা নিচ্ছে। তরমুজের ট্রলি ব্যবহার, ঘাট ব্যবহার কিংবা জেলেদের মাছ ধরা এসব অজুহাতে চাঁদাবাজি ও দালালি করে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। এই অন্যায় ব্যবস্থার হাত থেকে আমরা মানুষকে মুক্তি দিতে চাই।

মঙ্গলবার বিকেল ৩টায় দশমিনা উপজেলার দশমিনা হাই স্কুল মাঠে আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন। নুরুল হক নুর বলেন, এসব কারণেই আমি ঢাকায় একটি দলের প্রধান হিসেবে জাতীয় পরিচিতি ও অবস্থান থাকার পরও সেখানে নির্বাচন না করে, দায়বদ্ধতা ও এ এলাকার মানুষের প্রতি ভালোবাসা থেকে এই আসনে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। আপনাদের দোয়া ও ভালোবাসা চাই।

তিনি আরও বলেন, আমি পুলিশ, প্রশাসন বা সরকার কাউকেই তোয়াক্কা করিনি। সত্য যা, তা-ই বলেছি এবং মানুষের পক্ষে লড়াই করেছি। আপনারা যদি আমার পাশে থাকেন, তাহলে আপনাদের নিয়ে আমরা বিজয়ের লক্ষ্যে পৌঁছাতে পারব।

এ সময় ভিপি নুর পটুয়াখালীর সাবেক ডিসিকে সমালোচনা করে বলেন, আমি বলেছিলাম, ডিসি যেভাবে একটি রাজনৈতিক নেতার পক্ষ নিয়ে দালালি করছে, সে আর পটুয়াখালীতে থাকতে পারবে না। শেষ পর্যন্ত সেই ডিসি আসলেই থাকতে পারেনি।

এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক শাহ আলম, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. মহসিন হোসেন, সাধারণ সম্পাদক মো. রুবেল মাহমুদসহ স্থানীয় নেতাকর্মীরা।

উল্লেখ্য, ভিপি নুরুল হক নুর পটুয়াখালী-৩ (গলাচিপা, দশমিনা) সংসদীয় আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন। এই আসনে বিএনপি প্রার্থী ঘোষণা স্থগিত রেখেছে। এখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুনকে

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা নির্মল সেনের ৯৬তম জন্মদিন 

চাঁদাবাজি ও জুলুম থেকে মানুষকে মুক্তি দিতে চাই : নুর

আপডেট সময় ১১:৪৩:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫