ঢাকা ১০:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত কিছু ছবি, হাজারো স্মৃতি—আমার জুলাই পবিপ্রবি’র পিজিএস কমিটির ৭৩ তম সভা অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী পাবনায় ‘মদ্যপ অবস্থায়’ ২ রাশিয়ান নাগরিকের মারামারি, নিহত ১

বিএনপির বিজয় নিশ্চিত দেখে ষড়যন্ত্র করা হচ্ছে : খায়রুল কবির

বিএনপির যুগ্ন মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন,
বিএনপির বিজয় নিশ্চিত দেখে চক্রান্ত – ষড়যন্ত্র করা হচ্ছে। বিএনপির ও অঙ্গ সংগঠনের সকল নেতা কর্মী ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবে। নির্বাচন যত ঘনিয়ে আসছে
কিছু রাজনৈতিক দল বুঝতে পারছে নির্বাচনে তাদের জামানত থাকবে না।

তাই ওইসব রাজনৈতিক দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। দেশের জনগন নির্বাচন বানচালের ষড়যন্ত্রকে আস্তাকুঁড়ে ফেলে দিবে। তারেক রহমান দেশ প্রেমের পরীক্ষায় শতভাগ নম্বর পেয়েছেন। লন্ডনে বসে ফ্যাসিবাদীর পতন ঘটিয়েছেন। তিনি দেশে ফিরে এসে দলকে পূর্নগঠিত করবেন। চলতি মাসের শেষেই তিনি দেশে ফিরে রাজনীতির হাল ধরবেন। দেশের জনগন তাকেই আগামী দিনের প্রধান মন্ত্রী হিসেবে দেখতে চায়।

গত শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে নরসিংদীর পৌর ঈদগাহ মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত র‌্যালি ও সংক্ষিপ্ত সামাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, গত ১৭ বছরে আমাদের হাজার হাজার নেতাকর্মীকে শেখ হাসিনা মামলা, হামলা, গুম, খুনের মাধ্যমে চেয়েছিলো বিএনপিকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল। কিন্তু শেখ হাসিনাকে দেশে ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচারী হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে। তবে আমাদের চূড়ান্ত বিজয় এখনো হয়নি। এই অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের যে ঘোষণা দিয়েছে। এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন হলে নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত হবে।

আলোচনা শেষে শহরের পৌর ঈদগাহ মাঠ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নরসিংদী রেলওয়ে স্টেশনে এসে শেষ হয়। এসময় জেলা বিএনপির সহ-সভাপতি এম. এ জলিল (সাবেক ভিপি), অ্যাডভোকেট আব্দুল বাসেত ভূঁইয়া, আবু সালেহ চৌধুরী, হারুন-অর-রশিদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মহসীন হোসাইন বিদ্যুৎ সহ সমাবেশে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত

বিএনপির বিজয় নিশ্চিত দেখে ষড়যন্ত্র করা হচ্ছে : খায়রুল কবির

আপডেট সময় ০৬:০৬:২৭ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫