ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মনোহরগঞ্জে সন্ত্রাসী কায়দায় গাছ কেটে নেয়ার অভিযোগ পিএসএলের বাকি অংশে খেলা হচ্ছে না নাহিদ-মুস্তাফিজের কোন নিয়মনীতির তোয়াক্কা না করে অনিয়মকেই নিয়মে পরিনত করছেন মাদারীপুর উপজেলা শিক্ষা অফিসার বেরোবিতে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত আইইএলটিএস পরীক্ষা দিতে আসা তরুণীর লাশ মিলল হোটেলের বাথরুমে বড়লেখা উপজেলা পৌর ছাত্রদল ও বড়লেখা উপজেলা শাখার ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ হয়। তনু হত্যায় গ্রেপ্তার হাফিজুরের ডিএনএর নমুনা সংগ্রহ বিসিকের টেন্ডার সিন্ডিকেটের নিয়ন্ত্রক সাবেক ছাত্রলীগ নেতা রাশেদ! ঘোড়াশালে চাঁদাবাজ মহিউদ্দিনের দাপট, স্বাস্থ্যকেন্দ্র দখলের অভিযোগ কালীগঞ্জে ফুয়েল কার্ড যাচাইয়ে ইউএনও’র তৎপরতা, ভুল বোঝাবুঝির অবসান

রাবার বাগানের টেন্ডারে কারসাজি, ৩ কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ

হবিগঞ্জের শাহজীবাজার রাবার বাগানে জীবনচক্র হারানো ১৬ হাজার ২৫০ রাবার গাছ বিক্রির টেন্ডারকে কেন্দ্র করে ব্যাপক অনিয়ম ও কারসাজির অভিযোগ উঠেছে। শুধু শাহজীবাজার নয়, সিলেট অঞ্চলের আরও তিনটি রাবার বাগান—ভাটারা, সাতগাঁও ও রুপাইনছড়া—মিলিয়ে প্রায় ৫০ হাজার গাছ বিক্রির দরপত্র প্রক্রিয়াতেও একই ধরনের অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এতে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের (বিএফআইডিসি) প্রায় ৩ কোটি টাকার রাজস্ব ফাঁকির আশঙ্কা তৈরি হয়েছে।

সূত্র জানায়, গত ৩০ অক্টোবর হবিগঞ্জের শাহজীবাজার রাবার বাগানের ৮টি লটে উক্ত গাছ বিক্রির জন্য দরপত্র আহ্বান করা হয়। অভিযোগ রয়েছে, টেন্ডার প্রক্রিয়ায় কতিপয় অসাধু কর্মকর্তা সিলেট অঞ্চলের রাবার শ্রমিক ফেডারেশনের সভাপতি মুবিন তালুকদার ও তার ভাগিনা মহিবুর রহমান মামুনের পক্ষে কাজ করেছেন। অভিযোগকারীরা জানান, তারা বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের মতিঝিল প্রধান কার্যালয়ে টেন্ডার দাখিল করতে গেলে সরকারি ভবনের চতুর্থ তলায় তাদের বলপূর্বক আটকে রাখা হয় এবং টেন্ডার জমা দিতে বাধা দেওয়া হয়। ভুক্তভোগীরা দাবি করেছেন, এই ঘটনার সিসিটিভি ফুটেজও রয়েছে।

শুধু তাই নয় এর আগের রাত দফারফা (রিকোইজিশন) করার জন্য সকল ঠিকাদাররা একটি নির্দিষ্ট হোটেলে গোপন বৈঠক করেন। সেখানে সম্মত হননি মেসার্স তালুকদার কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী গিয়াস উদ্দিন তালুকদার। এসবের সকল প্রমাণ তার কাছে রয়েছে বলেও জানান। ক্ষতিগ্রস্ত আবেদনকারী মেসার্স তালুকদার কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী গিয়াস উদ্দিন তালুকদার বলেন, “অসৎ কর্মকর্তাদের মদদে আমাদের টেন্ডার জমা দিতে বাধা দেওয়া হয়েছে। আমরা বিষয়টি নিয়ে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান এবং বন ও পরিবেশ উপদেষ্টার কাছে লিখিত অভিযোগ দিয়েছি।”

অভিযোগে আরও বলা হয়েছে, শুধুমাত্র শাহজীবাজার নয়, সিলেট অঞ্চলের অন্যান্য বাগানেও টেন্ডারে পূর্বের কস্ট এস্টিমেটের তুলনায় ৪০ থেকে ৫০ শতাংশ কম দাম ধরা হয়েছে। রাবার বাগানে পূর্বের গাছের টেন্ডার হবিগঞ্জের মাধবপুরের মেসার্স তালুকদার কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী গিয়াস উদ্দিন তালুকদার পেয়েছিলেন। এবার প্রতি গাছে পূর্বের তুলনায় ৮০২ টাকা কম ধরা হয়েছে। এতে শুধু শাহজীবাজার বাগানেই প্রায় ৯৭ লাখ ৮২ হাজার টাকার রাজস্ব ক্ষতি হয়েছে। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩ থেকে ৪ কোটি টাকা।

এছাড়াও অভিযোগ উঠেছে, বিএফআইডিসির সিলেট অঞ্চলের মহাব্যবস্থাপক শোভন কান্তি সাহা ইচ্ছাকৃতভাবে এবারের টেন্ডার প্রক্রিয়া স্থানীয় পর্যায় থেকে সরিয়ে কেন্দ্রীয় অফিসে স্থানান্তর করেছেন, যার ফলে অনেক আবেদনকারী হয়রানির শিকার হন। যোগাযোগ করা হলে মহাব্যবস্থাপক সুভন কান্তি সাহা বলেন, “টেন্ডার প্রক্রিয়া কেন্দ্রীয়ভাবে পরিচালনা করা হয়েছে স্বচ্ছতা বজায় রাখার জন্য। কোনো দুর্নীতি বা অনিয়মের বিষয় আমাদের জানা নেই।” অন্যদিকে শ্রমিক নেতা মুবিন তালুকদার ও তার ভাগিনা মহিবুর রহমান মামুন অভিযোগের বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন।

অভিযোগকারী মো. গিয়াম উদ্দিন তালুকদার বলেন, “সন্ত্রাসীদের দিয়ে কিছু অসৎ কর্মকর্তা আমাদের টেন্ডার জমা দিতে বাধা দিয়েছেন।বন শিল্প অফিসের সিসিটিভি ফুটেজে এর প্রমাণ পাওয়া যাবে। আমি ন্যায়বিচারের আশায় চেয়ারম্যান ও উপদেষ্টার কাছে লিখিত অভিযোগ দিয়েছি।” বিএফআইডিসির রাবার টেন্ডার প্রকল্পের পরিচালক মাসুদুর রহমান ভূঁইয়া জানান, “চেয়ারম্যান স্যারের কাছে অভিযোগ এসেছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। অনিয়ম প্রমাণিত হলে টেন্ডার বাতিলসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” টেন্ডার কার্যক্রমের আরেক কর্মকর্তা বিবেক সরকার বলেন, “অভিযোগের সত্যতা পেলে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং রাজস্ব ফাঁকির বিষয়টি খতিয়ে দেখা হবে।”

বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান মো. নাসির উদ্দিন আহমেদ বলেন, “আমরা ইতিমধ্যে অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। প্রমাণ পেলে দ্রুতই আইনি ব্যবস্থা নেওয়া হবে।” এদিকে এলাকাবাসী ও সংশ্লিষ্টদের দাবি, দ্রুত অবৈধ ওই টেন্ডারটি বাতিল করে স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রক্রিয়ায় নতুন করে টেন্ডার গ্রহণ করতে হবে।যে অনিয়ম ও দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠেছে, তার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মনোহরগঞ্জে সন্ত্রাসী কায়দায় গাছ কেটে নেয়ার অভিযোগ

রাবার বাগানের টেন্ডারে কারসাজি, ৩ কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ

আপডেট সময় ১২:৫৪:১৬ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫