সংবাদ শিরোনাম ::
সালদা সীমান্তে চোরাই মোটরসাইকেল জব্দ হৃদয়ের নেতৃত্বে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী ৬০০ শতাংশ মুনাফায় বাজারে এন্টারোজার্মিনা সাপ্লিমেন্ট পঞ্চগড়ে ওয়ারেন্টভুক্ত আসামি প্রকাশ্যে, থানা ভবনের ঠিকাদারও তিনি—পুলিশ কি দেখেও দেখছে না ব্রাহ্মণপাড়ায় খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু, উদ্ধার করল ফায়ার সার্ভিস ব্রাহ্মণপাড়া বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ছাত্রীর অনশন, এলাকা জুড়ে তোলপাড় মেক্সিকোর জয় উদযাপন করতে গিয়ে হুড়াহুড়িতে ২ সমর্থকের মৃত্যু রেমিট্যান্সে নতুন ইতিহাস, অর্থবছরে এলো রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার এইচএসসির পর বিশ্ববিদ্যালয়ে একক ভর্তি পরীক্ষা নিয়ে কাজ করবে সরকার

কয়েক ঘণ্টার ব্যবধানে গোল করলেন রোনালদো ও তার ছেলে

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৭:৫৭:৫১ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • ৫৯৯ বার পড়া হয়েছে

বাবার পথ ধরেই ফুটবলকে ধ্যান-জ্ঞান বানাতে চান ক্রিশ্চিয়ানিনহো বা রোনালদো জুনিয়র। ইতোমধ্যে পর্তুগাল অনূর্ধ্ব-১৬ দলের হয়ে অভিষেকের পর দ্বিতীয় ম্যাচেই সে গোল করেছে। কয়েক ঘণ্টার ব্যবধানে পর্তুগিজ সুপারস্টার রোনালদোও গোল পেলেন আল নাসরের জার্সিতে। দুজনেই নিজেদের ম্যাচে জয় পেয়েছেন।

তুরস্কের মাটিতে চলছে অনূর্ধ্ব-১৬ দলের ফেডারেশেন্স কাপ। যেখানে পর্তুগালের হয়ে স্বাগতিকদের বিপক্ষে ৯০ মিনিটে বদলি হিসেবে নেমে অভিষেক হয় ১৫ বছর বয়সী রোনালদো জুনিয়রের। সেদিন পর্তুগিজ কিশোররা ২-০ গোলে জিতে। গতকাল (শনিবার) দ্বিতীয় ম্যাচে যথেষ্ট গেম-টাইম পেয়েছে সিআরসেভেনের ছেলে। আর তাতে একটি গোল করে ক্রিশ্চিয়ানিনহো। ম্যাচের ৪২ মিনিটে সতীর্থের বাড়ানো পাস ধরে বক্সে ঢুকে শট নিলে পরাস্ত হয় ওয়েলস গোলরক্ষক।

রোনালদো জুনিয়রের গোলে ম্যাচে লিড পায় পর্তুগাল অ-১৬ দল। শেষ পর্যন্ত তারা ম্যাচটি জেতে ৩-০ ব্যবধানে। ক্রমান্বয়ে বিভিন্ন বয়সভিত্তিক দলে অভিষেকের মধ্য দিয়ে বাবার স্বপ্নপূরণের পথে এগিয়ে চলেছে ক্রিশ্চিয়ানিনহো। ছেলের সঙ্গে একত্রে খেলার ইচ্ছা জানিয়ে এর আগে রোনালদো বলেছিলেন, ‘আমি তার সঙ্গে খেলতে পছন্দ করব, তবে এটি এমন কিছু নয় যে, যা পূরণের স্বপ্নে আমি রাত জাগব। স্বপ্ন পূরণের বিষয়টি আমার চেয়ে তার ওপর বেশি নির্ভর করছে। সময় চলমান এবং একদিন আমাকে থামতেই হবে।’

এদিকে, একইদিন সৌদি প্রো লিগের ম্যাচে আল ফায়হাকে ২-১ ব্যবধানে হারিয়েছে রোনালদোর আল নাসর। যেখানে দলের হয়ে দুটি গোলই করেন সিআরসেভেন। যদিও ম্যাচের ১৩ মিনিটে পিছিয়ে পড়েছিল আল নাসর। আল ফায়হার সঙ্গে সমতা টানার পথে ৩৭ মিনিটে রোনালদো কাছ থেকে নেওয়া শটে নিজের প্রথম গোলটি করেন। তবে ম্যাচ ১-১ সমতায় শেষের পথে ছিল। এরপর যোগ করা সময়ের চতুর্দশ মিনিটে সফল স্পট-কিকে নাসরের জয় নিশ্চিত করেন রোনালদো।

Image

এ নিয়ে পেশাদার ক্যারিয়ারে ৯৫২টি গোল হয়ে গেল সাবেক রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডের। স্বপ্নের ফিগার ১০০০–এর দিকে ভালোভাবেই এগিয়ে চলেছেন তিনি। আল নাসরের হয়ে রোনালদো সবশেষ পাঁচ ম্যাচেই গোল করলে। চলমান প্রো লিগে তার গোল দাঁড়াল ৮–এ। যাতে ভর করে প্রো লিগের পয়েন্ট টেবিলের শীর্ষেও রয়েছে আল নাসর। সাত ম্যাচের সবকটিতে জিতে তাদের পয়েন্ট ২১।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সালদা সীমান্তে চোরাই মোটরসাইকেল জব্দ

কয়েক ঘণ্টার ব্যবধানে গোল করলেন রোনালদো ও তার ছেলে

আপডেট সময় ০৭:৫৭:৫১ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫