সংবাদ শিরোনাম ::
সালদা সীমান্তে চোরাই মোটরসাইকেল জব্দ হৃদয়ের নেতৃত্বে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী ৬০০ শতাংশ মুনাফায় বাজারে এন্টারোজার্মিনা সাপ্লিমেন্ট পঞ্চগড়ে ওয়ারেন্টভুক্ত আসামি প্রকাশ্যে, থানা ভবনের ঠিকাদারও তিনি—পুলিশ কি দেখেও দেখছে না ব্রাহ্মণপাড়ায় খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু, উদ্ধার করল ফায়ার সার্ভিস ব্রাহ্মণপাড়া বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ছাত্রীর অনশন, এলাকা জুড়ে তোলপাড় মেক্সিকোর জয় উদযাপন করতে গিয়ে হুড়াহুড়িতে ২ সমর্থকের মৃত্যু রেমিট্যান্সে নতুন ইতিহাস, অর্থবছরে এলো রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার এইচএসসির পর বিশ্ববিদ্যালয়ে একক ভর্তি পরীক্ষা নিয়ে কাজ করবে সরকার

সোহান-শরিফুলের ইনজুরি নিয়ে সবশেষ যা জানা গেল

সদ্য সসমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ সিরিজের শেষ ম্যাচে একাদশে ছিলেন নুরুল হাসান সোহান। তবে সেই ম্যাচে ফিল্ডিংয়ের সময় গোড়ালিতে চোট পান তিনি। এই চোটের কারণে বেশ কিছু দিন মাঠের বাইরে থাকতে হতে পারে এই উইকেটকিপার-ব্যাটারকে।

চোট পাওয়ার পরই চট্টগ্রামের স্থানীয় এক হাসপাতালে সোহানের সেই পায়ের গোড়ালির এক্সরে করানো হয়। সেটার ফলাফল হাতে পেয়েছে বিসিবির মেডিকেল বিভাগ। যা কিছুটা ইতিবাচক, যদিও পায়ে ব্যান্ডেজ নিয়েই অবস্থান করছেন তিনি।

বিসিবির মেডিকেল বিভাগ ঢাকা পোস্টকে জানিয়েছে, সোহানের এক্সরে রিপোর্টে কোনো ফ্র্যাকচার ধরা পড়েনি। আগামীকাল আবারো তার পা দেখবেন চিকিৎসকরা, এরপর বিস্তারিত জানা যাবে কতদিন মাঠের বাইরে থাকতে হবে। মূলত লিগামেন্টে আঘাত পেয়েছেন সোহান।

এদিকে সোহানের মতো শেষ টি-টোয়েন্টি ম্যাচে চোটে পড়েছিলেন শরিফুল ইসলামও। হ্যামস্ট্রিংয়ের আঘাত পান তিনি। আজ অবশ্য এমআরআই রিপোর্ট হাতে পেয়েছেন শরিফুল। জানা গেছে টি আর ওয়ান ইনজুরি তার, যাকে গ্রড ওয়ান বলা হয়ে থাকে। সেক্ষেত্রে ৭ থেকে ১০ দিনের মধ্যে সুস্থ হয়ে যাবেন তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সালদা সীমান্তে চোরাই মোটরসাইকেল জব্দ

সোহান-শরিফুলের ইনজুরি নিয়ে সবশেষ যা জানা গেল

আপডেট সময় ০৫:৪৫:২৮ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫