সংবাদ শিরোনাম ::
সালদা সীমান্তে চোরাই মোটরসাইকেল জব্দ হৃদয়ের নেতৃত্বে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী ৬০০ শতাংশ মুনাফায় বাজারে এন্টারোজার্মিনা সাপ্লিমেন্ট পঞ্চগড়ে ওয়ারেন্টভুক্ত আসামি প্রকাশ্যে, থানা ভবনের ঠিকাদারও তিনি—পুলিশ কি দেখেও দেখছে না ব্রাহ্মণপাড়ায় খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু, উদ্ধার করল ফায়ার সার্ভিস ব্রাহ্মণপাড়া বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ছাত্রীর অনশন, এলাকা জুড়ে তোলপাড় মেক্সিকোর জয় উদযাপন করতে গিয়ে হুড়াহুড়িতে ২ সমর্থকের মৃত্যু রেমিট্যান্সে নতুন ইতিহাস, অর্থবছরে এলো রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার এইচএসসির পর বিশ্ববিদ্যালয়ে একক ভর্তি পরীক্ষা নিয়ে কাজ করবে সরকার

বেটিংয়ে জড়ানোয় ১৪৯ রেফারি বরখাস্ত

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৬:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • ৬২৯ বার পড়া হয়েছে

কয়েকদিন আগে বিশ্ব ফুটবলে তোলপাড় করা একটি খবর দিয়েছিল তুরস্ক ফুটবল ফেডারেশন (টিএফএফ)। ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা রেফারি ও সহকারী রেফারিরাই স্বয়ং বেটিং বা বাজিতে জড়িয়েছেন। তুর্কি ফুটবলে কর্মরত ৫৭১ রেফারির মধ্যে ৩৭১ জনেরই বেটিং সাইটে অন্তত একটি করে অ্যাকাউন্ট থাকার কথা জানায় টিএফএফ। এবার সরাসরি বাজিতে অংশ নেওয়ার দায়ে ১৪৯ রেফারি ও সহকারী রেফারিকে বরখাস্ত করা হয়েছে।

গতকাল (শুক্রবার) টিএফএফ জানিয়েছে, পেশাদার লিগের ১৪৯ ম্যাচ অফিসিয়ালকে ৮ থেকে ১২ মাস পর্যন্ত নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্ত চলছে আরও ৩ জনের বিরুদ্ধে। এর আগে বেটিং অ্যাপে ১৫২ রেফারির সক্রিয় বলে জানিয়েছিল টিএফএফ। যাদের মধ্যে ৭ জন সর্বোচ্চ পর্যায়ের রেফারি এবং ১৫ জন সহকারী রেফারিও আছেন।

গতকাল এক বিবৃতিতে তুর্কি ফুটবল ফেডারেশনের সভাপতি ইব্রাহিম হাজিওসমানুগ্লু জানিয়েছেন, ‘তুর্কি সকারের খ্যাতি মূলত এর শুদ্ধিতা বজায়ের প্রচেষ্টা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে সততা অটুট রাখার ওপর নির্মিত। যেকোনো ধরনের বিশ্বাসঘাতকতা এর মূল্যবোধ ও নীতিমালার কিঞ্চিত পরিমাণ ভঙ্গ করলেও, তা আস্থা লঙ্ঘনের শামিল।’

তিনি আরও জানান, ‘সাম্প্রতিক অনুসন্ধানে জানা গেছে, কিছু রেফারি যেভাবে বেটিংয়ের কার্যক্রমে জড়িয়ে পড়েছেন তা ফুটবল স্পিরিটের বিরোধী এবং সম্পূর্ণভাবে বেমানান। তাই এটি শুধুমাত্র সাধারণ কোনো নীতিমালা লঙ্ঘন নয়, যা বিবেকবোধকে আহত এবং ন্যায়বিচারকে কলুষিত করেছে।’

বিচারপ্রক্রিয়ার সঙ্গে জড়িত সূত্রের বরাতে সম্প্রচারকারী প্রতিষ্ঠান হ্যাবারতুর্ক জানিয়েছে, কেবল রেফারি কিংবা কোনো ম্যাচ অফিসিয়াল–ই নন, বিভিন্ন ক্লাব এবং খেলোয়াড়ের বিরুদ্ধেও তদন্ত চলমান আছে। অনুসন্ধানের তালিকায় আছেন ৩৭০০ ফুটবলার।

এর আগে টিএফএফ এক সংবাদ সম্মেলনে জানিয়েছিল, অভিযুক্তদের মধ্যে ১০ জন রেফারি ১০ হাজারেরও বেশি ম্যাচে বাজি ধরেছেন, তাদের মধ্যে কেবল একজন পাঁচ বছরে বাজি ধরেছেন ১৮ হাজার ২২৭ ম্যাচে। বেটিং অ্যাকাউন্ট আছে এমন রেফারির মধ্যে সাতজন সর্বোচ্চ লেভেলের, ১৫ জন সহকারী, ৩৬ জন ক্লাসিফাইড রেফারি এবং ৯৪ জন ক্লাসিফাইড সহকারী রেফারি আছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সালদা সীমান্তে চোরাই মোটরসাইকেল জব্দ

বেটিংয়ে জড়ানোয় ১৪৯ রেফারি বরখাস্ত

আপডেট সময় ১০:৫৬:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫