ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

গাড়ির সঙ্গে ধাক্কা লাগায় যুবককে ধাওয়া করে হত্যা দম্পতির

ভারতের কর্ণাটকের বেঙ্গালুরু শহরে গাড়ির সঙ্গে স্কুটারের ধাক্কা লেগে গ্লাস ভেঙে যাওয়ায় খাবার ডেলিভারি করা এক যুবককে ধাওয়া করে হত্যার অভিযোগ উঠেছে এক দম্পতির বিরুদ্ধে। বেঙ্গালুরু শহরে নাটরাজা লেআউটে গত ২৫ অক্টোবর রাতে এ ঘটনা ঘটে। খবর টাইমস নাও নিউজের। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তরা হলেন কেরালার বাসিন্দা ৩২ বছর বয়সী মার্শাল আর্ট প্রশিক্ষক মনোজ কুমার এবং তার স্ত্রী জম্মু ও কাশ্মীরের ৩০ বছর বয়সী আরতি শর্মা।

নিহত যুবক দর্শন কেমবাট্টালির বাসিন্দা এবং অবিবাহিত ছিলেন।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, ২৫ অক্টোবর রাত ৯টার দিকে দর্শন খাবার সরবরাহ করতে যাচ্ছিলেন। তাড়াহুড়োয় তার স্কুটারের মনোজের গাড়ির গ্লাসে ধাক্কা লাগে। দর্শন সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে দ্রুত চলে যান; কিন্তু এতে মনোজ প্রচণ্ড ক্ষিপ্ত হন। তিনি গাড়ি নিয়ে দর্শনের পিছু নেন এবং কিছু দূরে তার স্কুটারটি দেখতে পান। তখন তিনি গাড়ি ঘুরিয়ে দর্শনের স্কুটারকে পেছন থেকে ধাক্কা মারেন। দর্শনের সঙ্গে তার বন্ধু বরুণও ছিলেন। স্থানীয় লোকজন আহত দুই তরুণকে হাসপাতালে নিয়ে যান।

চিকিৎসকরা জানান, দর্শনকে মৃত অবস্থায় আনা হয়েছে। পরে দর্শনের বোন অজ্ঞাত এক গাড়িচালকের বিরুদ্ধে জে পি নগর ট্রাফিক থানায় হিট-অ্যান্ড-রান মামলা দায়ের করেন।
পরে পুলিশ সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখতে পায়, গাড়িচালক ইচ্ছাকৃতভাবে স্কুটারটিকে আঘাত করেছেন। ভিডিওতে দেখা যায়, গাড়িটি হঠাৎ বাঁ দিকে ঘুরে দর্শনের স্কুটারকে ধাক্কা দেয় এবং তারপর দ্রুত পালিয়ে যায়। পরবর্তী সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত ৯টা ৪০ মিনিটের দিকে অভিযুক্ত দম্পতি পুনরায় ঘটনাস্থলে ফিরে আসে।

তারা মুখে মাস্ক পরে গাড়ির ভাঙা অংশ সংগ্রহ করতে থাকে এবং কিছুক্ষণ সেখানে অবস্থান করে।
অবশেষে পুলিশ ওই দম্পতিকে গ্রেপ্তার করে এবং বুধবার স্থানীয় আদালতে হাজির করে। আদালত তাদের ১৪ দিনের বিচারিক হেফাজতের নির্দেশ দিয়েছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

গাড়ির সঙ্গে ধাক্কা লাগায় যুবককে ধাওয়া করে হত্যা দম্পতির

আপডেট সময় ১১:৩২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫