ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ আমিরাতে বাংলাদেশিদের ভিসা বাতিলের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী শেখ মুজিবকে নিয়ে পোস্ট দেওয়ায় কলেজ শিক্ষক বরখাস্ত মাদক ব্যবসার অভিযোগে দারাজের বিরুদ্ধে মামলা নারকোটিক্সের সার্কে আরও সক্রিয় ভূমিকা রাখতে চায় বাংলাদেশ মামলা প্রত্যাহার না করলে মিলবে না নীতি সহায়তা জ্বালানি সংকট দূর করতে নেওয়া হচ্ছে তিন পরিকল্পনা: সেতুমন্ত্রী এসএসসি-এইচএসসির খাতা পুনর্মূল্যায়নে আসছে নতুন নীতিমালা বড়পুকুরিয়ায় কয়লাখনির ১৬৮ শ্রমিককে পুনর্বহালের দাবিতে লাগাতার আন্দোলন সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ২৫ অঙ্গরাজ্যের মামলা

বাংলাদেশসহ ৬০টি দেশের ওপর নতুন করে শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়ে আবারও আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অর্পিত ক্ষমতার সীমা লঙ্ঘন করে শুল্ক আরোপের অভিযোগে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে ডেমোক্র্যাটদের নেতৃত্বাধীন ২৫টি মার্কিন অঙ্গরাজ্য।

তাদের অভিযোগ, সুপ্রিম কোর্টের রায়ের পর নতুন করে শুল্ক আরোপের মাধ্যমে আইনি সীমা অতিক্রম করেছেন ট্রাম্প। হোয়াইট হাউসের মুখপাত্রের দাবি, অন্যায্য বাণিজ্যিক আচরণের জবাব হিসেবে নতুন শুল্ক যথাযথ এবং আইনসম্মত। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য আদালতে মামলাটি করা হয়।
এই আইনি পদক্ষেপের মূল লক্ষ্য হলো গত মাসে ৬০টি বাণিজ্যিক অংশীদারের ওপর আরোপিত দুই অঙ্কের নতুন শুল্ক। জোরপূর্বক শ্রমের মাধ্যমে উৎপাদিত পণ্য আমদানি বন্ধে যথেষ্ট পদক্ষেপ না নেওয়ার অভিযোগে এসব দেশের ওপর এই শুল্ক বসিয়েছিল ট্রাম্প প্রশাসন।
গত ফেব্রুয়ারিতে মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্পের বহুল আলোচিত ‘লিবারেশন ডে’ শুল্ক বাতিল করার পর তিনি অস্থায়ী শুল্কের আশ্রয় নেন। সেই অস্থায়ী শুল্কের মেয়াদ শেষ হওয়ার ঠিক পরপরই কার্যকর হয় এই নতুন শুল্ক।

নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমস বলেন, সুপ্রিম কোর্টে হেরে যাওয়ার পর, প্রশাসন আবারও পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠানের ওপর অবৈধভাবে কর বাড়ানোর উদ্দেশ্যে এই নতুন দফার শুল্ক আরোপের চেষ্টা করছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ২৫ অঙ্গরাজ্যের মামলা

আপডেট সময় ০৮:২২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬