ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ আমিরাতে বাংলাদেশিদের ভিসা বাতিলের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী শেখ মুজিবকে নিয়ে পোস্ট দেওয়ায় কলেজ শিক্ষক বরখাস্ত মাদক ব্যবসার অভিযোগে দারাজের বিরুদ্ধে মামলা নারকোটিক্সের সার্কে আরও সক্রিয় ভূমিকা রাখতে চায় বাংলাদেশ মামলা প্রত্যাহার না করলে মিলবে না নীতি সহায়তা জ্বালানি সংকট দূর করতে নেওয়া হচ্ছে তিন পরিকল্পনা: সেতুমন্ত্রী এসএসসি-এইচএসসির খাতা পুনর্মূল্যায়নে আসছে নতুন নীতিমালা বড়পুকুরিয়ায় কয়লাখনির ১৬৮ শ্রমিককে পুনর্বহালের দাবিতে লাগাতার আন্দোলন সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল

ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার

যশোরের বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় হুমায়ূন তালুকদার নামে এক কৃষক লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ১টার দিকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে।
হুমায়ূন তালুকদার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা কৃষক লীগের বহিষ্কৃত সভাপতি এবং উপজেলার গোড়াই ইউনিয়নের বাসিন্দা। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান খান জানান, ভারতে যাওয়ার প্রক্রিয়ার সময় ইমিগ্রেশন সিস্টেমে যাচাই করে দেখা যায়, হুমায়ূন তালুকদার কালো তালিকায় (ব্ল্যাক লিস্ট) অন্তর্ভুক্ত রয়েছেন। পরে তাকে গ্রেপ্তার করে বেনাপোল পোর্ট থানা-পুলিশে সোপর্দ করা হয়।

এদিকে ২০২৪ সালের ৫ আগস্টের পর বেনাপোল ইমিগ্রেশন থেকে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ প্রায় ৩৫ জন গ্রেপ্তার হয়েছেন। তবে স্থানীয় সূত্র বলছে, সব অপরাধীর তালিকা ইমিগ্রেশনে নেই। কিছু গ্রেপ্তার হলেও বিভিন্ন কৌশলে অনেকেই পালিয়ে যাচ্ছেন। এতে একটি চক্র সহযোগিতা করছে। চক্রের সদস্যরা পুলিশের ধরাছোঁয়ার বাইরেই রয়ে গেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ

ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার

আপডেট সময় ০৯:২৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬