ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ আমিরাতে বাংলাদেশিদের ভিসা বাতিলের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী শেখ মুজিবকে নিয়ে পোস্ট দেওয়ায় কলেজ শিক্ষক বরখাস্ত মাদক ব্যবসার অভিযোগে দারাজের বিরুদ্ধে মামলা নারকোটিক্সের সার্কে আরও সক্রিয় ভূমিকা রাখতে চায় বাংলাদেশ মামলা প্রত্যাহার না করলে মিলবে না নীতি সহায়তা জ্বালানি সংকট দূর করতে নেওয়া হচ্ছে তিন পরিকল্পনা: সেতুমন্ত্রী এসএসসি-এইচএসসির খাতা পুনর্মূল্যায়নে আসছে নতুন নীতিমালা বড়পুকুরিয়ায় কয়লাখনির ১৬৮ শ্রমিককে পুনর্বহালের দাবিতে লাগাতার আন্দোলন সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল

কালুখালীতে খাদ্যবান্ধব কর্মসূচির স্বল্পমূল্যে চাল বিক্রয় শুরু

হতদরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় রাজবাড়ীর কালুখালী উপজেলায় স্বল্পমূল্যে চাল বিক্রয়  কার্যক্রম শুরু হয়েছে। গত সোমবার (৩ আগস্ট ২০২৬) থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নির্ধারিত বিক্রয়কেন্দ্রে এ কার্যক্রম শুরু হয়।
খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর পরিচালিত এ কর্মসূচির আওতায় উপকারভোগীরা প্রতি কেজি ১৫ টাকা দরে মাসে ৩০ কেজি চাল সংগ্রহ করতে পারবেন।
রতনদিয়া ইউনিয়নের স্টেশন রেলবাজার বিক্রয়কেন্দ্রে ডিলার মো. হানিফ মন্ডল ও ট্যাগ অফিসার সঞ্জিত কুমার প্রামানিক, রূপসা সুইচগেট বাজারে ডিলার মো. বাদশা শেখ ও ট্যাগ অফিসার আরিফ হোসেন এবং মহেন্দ্রপুর বিক্রয়কেন্দ্রে ডিলার মো. তৈয়ব আলী ও ট্যাগ অফিসার মিজানুর রহমান দায়িত্ব পালন করেন।
মাঝবাড়ী ইউনিয়নের মোহনপুর বাজার বিক্রয়কেন্দ্রে ডিলার মো. মনিরুল ইসলাম ও ট্যাগ অফিসার মো. মিজান উদ্দিন এবং সোনাপুর বাজার বিক্রয়কেন্দ্রে ডিলার মোস্তফা শেখ ও ট্যাগ অফিসার অরবিন্দ কর্মসূচি বাস্তবায়নে দায়িত্ব পালন করেন।
মৃগী ইউনিয়নের কলকলিয়া বাজার উত্তর পাশ বিক্রয়কেন্দ্রে ডিলার মোহাম্মদ জাহাঙ্গীর আলম রানা ও ট্যাগ অফিসার অসিত কুমার, দক্ষিণ পাশ বিক্রয়কেন্দ্রে ডিলার মোহাম্মদ ওসমান গনি ও ট্যাগ অফিসার সজল বাবু এবং নিয়ামতপুর মোড় বাজার বিক্রয়কেন্দ্রে ডিলার মো. এহসান আহাম্মেদ দায়িত্ব পালন করেন।
কালিকাপুর ইউনিয়নের সুইজগেট বাজার বিক্রয়কেন্দ্রে ডিলার আব্দুল কুদ্দুস মিয়া ও ট্যাগ অফিসার মিঠুন, হরিণবাড়িয়া বাজারে ডিলার মোহাম্মদ মুন্নু শেখ ও ট্যাগ অফিসার হাসিব হোসেন এবং কালিকাপুর বাজার বিক্রয়কেন্দ্রে ডিলার মোছা. সালমা খাতুন ও ট্যাগ অফিসার মোহাম্মদ আরিফুর রহমান দায়িত্ব পালন করেন।
এছাড়া রায়নগর দুইচ গেট বাজার বিক্রয়কেন্দ্রে নির্ধারিত ডিলার আব্দুল কুদ্দুস মিয়া প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চাল বিতরণ করবেন। উপকারভোগীদের নির্ধারিত সময়ে নিজ নিজ খাদ্যবান্ধব কার্ড নিয়ে উপস্থিত হয়ে চাল সংগ্রহের জন্য অনুরোধ জানানো হয়েছে।
জানা গেছে, আগস্ট মাসের চাল বিক্রয় কার্যক্রম খাদ্য অধিদপ্তর, কালুখালী, রাজবাড়ীর তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। সুষ্ঠু, স্বচ্ছ ও নিয়মতান্ত্রিকভাবে চাল বিতরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।
এদিকে, কালুখালী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তরিকুল ইসলাম সবুজ বিভিন্ন বিক্রয়কেন্দ্র পরিদর্শন করে বিতরণ কার্যক্রমের সার্বিক তদারকি করেন। তিনি উপকারভোগীদের সঠিকভাবে খাদ্যশস্য বিতরণ এবং সরকারি নির্দেশনা যথাযথভাবে অনুসরণের বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ

কালুখালীতে খাদ্যবান্ধব কর্মসূচির স্বল্পমূল্যে চাল বিক্রয় শুরু

আপডেট সময় ০৭:১৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬