ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মার্কিন সেনাঘাঁটির কাছে রহস্যময় ড্রোন, পালটা ব্যবস্থা ন্যাটোর

ইউরোপের বাল্টিক অঞ্চলের দেশ এস্তোনিয়ার সেনাবাহিনী জানিয়েছে, রুশ সীমান্তের কাছাকাছি দক্ষিণ-পূর্ব এস্তোনিয়ায় মার্কিন সেনাদের অবস্থানরত একটি ঘাঁটির কাছে কয়েকটি অজ্ঞাতপরিচয় ড্রোন উড়তে দেখা যায়। তার মধ্যে অন্তত একটিকে গুলি করে ভূপাতিত করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ক্যাম্প রিডো নামের মার্কিন সেনাঘাঁটিতে। যেখানে বর্তমানে মার্কিন সেনাবাহিনীর ৭ম ক্যাভালরি রেজিমেন্টের ৫ম স্কোয়াড্রন মোতায়েন রয়েছে। এই ইউনিটটি চলতি বছরের ফেব্রুয়ারিতে ৩০তম ইনফ্যান্ট্রি রেজিমেন্টের সেনাদের প্রতিস্থাপন করে সেখানে আসে। এস্তোনিয়ার প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র লিস ভাকসম্যান স্থানীয় সংবাদমাধ্যম পোস্টম্যান-কে জানান, ‘১৭ অক্টোবর বিকাল ৪টা ৩০ মিনিটে মিত্র বাহিনীর (মার্কিন) ২য় ইনফ্যান্ট্রি ব্রিগেড ক্যাম্পের আশপাশে একাধিক ড্রোন শনাক্ত করে, যার মধ্যে একটিকে অ্যান্টি-ড্রোন রাইফেল থেকে গুলি করে ভূপাতিত করা হয়েছে’।

তবে, ভূপাতিত ড্রোনটি এখনো উদ্ধার করা যায়নি বলেও জানান তিনি। এদিকে ঘটনার পর ন্যাটো তাদের পূর্ব সীমান্তে অতিরিক্ত যুদ্ধবিমান মোতায়েন করেছে। এর আগে গত ৯ সেপ্টেম্বর পোল্যান্ড অভিযোগ করে বলেছিল, এক ডজনেরও বেশি ড্রোন তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে। আর এজন্য তারা রাশিয়াকেই দায়ী করে। এক সপ্তাহ পর আরও একটি ঘটনায় পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক জানান, রাজধানী ওয়ারশ শহরের সরকারি ভবনের ওপর ড্রোন ওড়ানোর অভিযোগে দুজন বেলারুশ নাগরিককে আটক করা হয়েছে।

তবে মস্কো উভয় ঘটনার সঙ্গেই নিজেদের সংশ্লিষ্টতার কথা অস্বীকার করে। এরপর গত ১৯ সেপ্টেম্বর এস্তোনিয়া দাবি করে যে, তিনটি রুশ মিগ-৩১ যুদ্ধবিমান তাদের আকাশসীমায় প্রবেশ করে এবং সেখানে দশ মিনিটেরও বেশি সময় অবস্থান করে। অন্যদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় যে, ওই ফ্লাইট ‘আন্তর্জাতিক আইনের যথাযথ অনুসরণেই পরিচালিত হয়েছে’ এবং ‘কোনো দেশের আকাশসীমা লঙ্ঘন করা হয়নি’। তবে সর্বশেষ এই ড্রোনের ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি এবং রাশিয়াও এ বিষয়ে এখনো কনো মন্তব্য করেনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

মার্কিন সেনাঘাঁটির কাছে রহস্যময় ড্রোন, পালটা ব্যবস্থা ন্যাটোর

আপডেট সময় ০১:৩০:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫