সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণপাড়ায় খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু, উদ্ধার করল ফায়ার সার্ভিস ব্রাহ্মণপাড়া বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ছাত্রীর অনশন, এলাকা জুড়ে তোলপাড় মেক্সিকোর জয় উদযাপন করতে গিয়ে হুড়াহুড়িতে ২ সমর্থকের মৃত্যু রেমিট্যান্সে নতুন ইতিহাস, অর্থবছরে এলো রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার এইচএসসির পর বিশ্ববিদ্যালয়ে একক ভর্তি পরীক্ষা নিয়ে কাজ করবে সরকার নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন ফ্রান্সকে থামাতে পারবে শুধু আর্জেন্টিনা : গ্যারি নেভিল সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃ’ত্যু’হা’র কমানো সম্ভব : জুবাইদা রহমান কালুখালীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ দেশজুড়ে ফ্রিল্যান্সিং কোর্সের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

ভাঙা সম্পর্ক জোড়া দিলেন ভিনিসিয়ুস, সতীর্থদের অভিনন্দন-খোঁচা

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় ১১:০৫:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • ৬৪০ বার পড়া হয়েছে

সম্পর্ক নিয়ে অবশেষে আনুষ্ঠানিক ঘোষণা দিলেন ভিনিসিয়ুস জুনিয়র। বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকোয় বদলি হিসেবে তুলে নেওয়ায় রিয়াল মাদ্রিদ ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। বিষয়টি নিয়ে যখন তুমুল আলোচনা, সেই মুহূর্তে আরেকটি ঝামেলা মেটানোর খবর দিলেন ভিনিসিয়ুস। প্রেমিকা ভার্জিনিয়া ফনসেকার সঙ্গে প্রায় ভাঙতে বসা সম্পর্ক তিনি জোড়া দিয়েছেন। এরপর ভাসছেন সতীর্থদের শুভেচ্ছা ও মজার মন্তব্যে।

চলতি মাসের শুরুতে ডে মাগালায়েস নামে ব্রাজিলের এক মডেল ভিনিসিয়ুসের সঙ্গে কিছু গোপন কথা চালাচালির স্ক্রিনশট প্রকাশ্যে আনেন। ডে মাগালায়েসের দাবি– সম্পর্কের বিষয়টি তিনি আড়ালে রাখতে চেয়েছিলেন। কিন্তু এর ভেতরই ভার্জিনিয়ার সঙ্গে একটি নাচের ভিডিও সামনে আসে ভিনির। যা দেখেই মূলত ওই মডেল নিজেদের বার্তা আদান-প্রদানের স্ক্রিনশট ফাঁস করেন বলে জানিয়েছেন ব্রাজিলিয়ান গণমাধ্যম ও গ্লোবো। যা নিয়ে সামাজিক মাধ্যমে রিয়াল ফরোয়ার্ডের পক্ষে-বিপক্ষে নানা আলোচনা শুরু হয়।

ওই প্রতিবেদনে বলা হয়, ভার্জিনিয়ার সঙ্গে ভিনির ভিডিও দেখে হতাশ হয়ে পড়েন ডে মাগালায়েস। তবে বিষয়টি নিয়ে তিনি ভিনির সঙ্গে সরাসরি কিংবা ফোনে কোনো যোগাযোগ করেননি। এমনকি ভিনির সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ কী হবে তা নিয়েও রেখে দেন ধোঁয়াশা। সাময়িকভাবে দূরে থাকার কথা বললেও, ভবিষ্যতের সিদ্ধান্ত নেওয়ার ভার মুক্ত রেখে ব্রাজিলিয়ান মডেল বলেন, ‘এখন এটি উন্মুক্ত। কেবল সময়ই বলবে আমি চালিয়ে যাব নাকি না, যতক্ষণ না আমি তার সঙ্গে কথা বলি।’

প্রায় একই সময়ে আরেক সাক্ষাৎকারে ইনফ্লুয়েন্সার ভার্জিনিয়া ফনসেকাও দাবি করেন, তার সঙ্গে এই মুহূর্তে কোনো সম্পর্ক নেই ভিনিসিয়ুসের। এমনকি সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা আসারও সম্ভাবনা নেই। কিন্তু অল্প সময়ের ব্যবধানে গতকাল (মঙ্গলবার) রাতে ভার্জিনিয়ার সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার। যেখানে প্রেমিকার সঙ্গে তোলা কয়েকটি ছবি দিয়ে ক্যাপশনে দুজনের নামের আদ্যক্ষর ‘ভি’ এবং এর মাঝে দিয়েছেন ভালোবাসার ইমোজি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণপাড়ায় খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু, উদ্ধার করল ফায়ার সার্ভিস

ভাঙা সম্পর্ক জোড়া দিলেন ভিনিসিয়ুস, সতীর্থদের অভিনন্দন-খোঁচা

আপডেট সময় ১১:০৫:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫