সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণপাড়ায় খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু, উদ্ধার করল ফায়ার সার্ভিস ব্রাহ্মণপাড়া বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ছাত্রীর অনশন, এলাকা জুড়ে তোলপাড় মেক্সিকোর জয় উদযাপন করতে গিয়ে হুড়াহুড়িতে ২ সমর্থকের মৃত্যু রেমিট্যান্সে নতুন ইতিহাস, অর্থবছরে এলো রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার এইচএসসির পর বিশ্ববিদ্যালয়ে একক ভর্তি পরীক্ষা নিয়ে কাজ করবে সরকার নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন ফ্রান্সকে থামাতে পারবে শুধু আর্জেন্টিনা : গ্যারি নেভিল সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃ’ত্যু’হা’র কমানো সম্ভব : জুবাইদা রহমান কালুখালীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ দেশজুড়ে ফ্রিল্যান্সিং কোর্সের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

বিশ্বের সবচেয়ে নির্ভীক দল হবে ভারত : গম্ভীর

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় ০৭:১৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • ৬২২ বার পড়া হয়েছে

বরাবরই ভারতের শক্তির জায়গা ব্যাটিং লাইনআপ। ব্যাটিংয়ে আরো আক্রমণাত্মক মানসিকতা তৈরি করতে জোর দিচ্ছেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর। তিনি ভারতকে সবচেয়ে নির্ভীক দল হিসেবে গড়ে তুলতে চান।

শুধু ভারত নয়, বর্তমান ক্রিকেট বিশ্বেরই অন্যতম সেরা আক্রমণাত্মক ব্যাটার সূর্যকুমার যাদব। তবে সাম্প্রতিক সময়ে ফর্মহীনতায় ভুগছেন তিনি। সর্বশেষ এশিয়া কাপেও রান পাননি এই টপ অর্ডার ব্যাটার। তারপরও সূর্যকে নিয়ে চিন্তিত নন গম্ভীর। ভারত কোচ বলেন, ‘সত্যি বলতে, সূর্যের ব্যাটিং ফর্ম নিয়ে আমার কোনো উদ্বেগ নেই। আমরা ড্রেসিংরুমে একদম আক্রমণাত্মক টেমপ্লেটটি গ্রহণ করেছি। এই দর্শন মেনে চললে ব্যর্থতা আসবেই।’

‘সূর্যের পক্ষে ৩০ বলে ৪০ রান করে সমালোচনা এড়ানো সহজ, কিন্তু আমরা সম্মিলিতভাবে ঠিক করেছি, এই ধাঁচে খেলার সময় ব্যর্থ হওয়াটা গ্রহণযোগ্য। আমরা চাই, দল ভয় না পেয়ে খেলুক।’-যোগ করেন গম্ভীর। অভিষেক শর্মাকে নিয়ে গম্ভীর বলেন, ‘অভিষেক দুর্দান্ত ফর্মে আছে। সূর্য যখন ছন্দে ফিরবে, তখন স্বাভাবিকভাবেই দায়িত্ব নেবে। টি-টোয়েন্টিতে আমাদের লক্ষ্য নির্দিষ্ট সংখ্যক রান নয়, বরং আমরা কী ধরণের ক্রিকেট খেলছি সেটাই মুখ্য। আমরা প্রথম দিন থেকেই ঠিক করেছি, হারার ভয় পাব না। আমি সবচেয়ে সফল কোচ হতে চাই না; আমি চাই আমরা হই সবচেয়ে নির্ভীক দল।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণপাড়ায় খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু, উদ্ধার করল ফায়ার সার্ভিস

বিশ্বের সবচেয়ে নির্ভীক দল হবে ভারত : গম্ভীর

আপডেট সময় ০৭:১৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫