ঢাকা ১১:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

চীন–আসিয়ান নতুন মুক্ত বাণিজ্য চুক্তি সই

চীন ও দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর সংগঠন আসিয়ান তাদের মুক্ত বাণিজ্য চুক্তি আরও জোরদার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক যুদ্ধের মধ্যেই দুই অঞ্চলের বাণিজ্য ক্রমবর্ধমান থাকায় চুক্তিটি আরও উন্নত করা হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ৪৭তম আসিয়ান সম্মেলনের ফাঁকে এই চুক্তি স্বাক্ষরিত হয়। স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। খবর আল জাজিরার।

চুক্তির ‘৩.০ সংস্করণ’ অবকাঠামো উন্নয়ন, ডিজিটাল ও সবুজ পরিবর্তন, বাণিজ্য সহজীকরণ এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির মতো ক্ষেত্রগুলোতে সহযোগিতা আরও বাড়াবে বলে জানিয়েছে চীনের রাষ্ট্র পরিষদ। ২০১০ সালে চালু হওয়া প্রথম মুক্ত বাণিজ্য চুক্তির ওপর ভিত্তি করেই এই নতুন সংস্করণ গড়ে উঠেছে। সাম্প্রতিক বছরগুলোতে চীন ও আসিয়ান একে অপরের বৃহত্তম বাণিজ্য অংশীদারে পরিণত হয়েছে। ট্রাম্পের ২০১৮ সালের শুল্ক যুদ্ধের পর ‘চায়না প্লাস ওয়ান’ সরবরাহ চেইনের উদ্ভব এই প্রবৃদ্ধিকে আরও ত্বরান্বিত করেছে।

২০২৫ সালের প্রথম নয় মাসে চীন ও আসিয়ানের মধ্যে বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে ৭৮৫ বিলিয়ন ডলারে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ৬ শতাংশ বেশি। এই বাণিজ্যের বড় অংশই শিল্প সরবরাহ চেইনের পণ্য। তবে ক্রমশ দক্ষিণ-পূর্ব এশিয়ার ভোক্তাদের জন্য চীনা প্রস্তুত পণ্যও বাড়ছে। সম্মেলনে বক্তব্যে লি চিয়াং বলেন, ‘চীন ও আসিয়ানের বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর হচ্ছে। নতুন চুক্তির মাধ্যমে আমরা আরও বিস্তৃত ও মানসম্মত অর্থনৈতিক সহযোগিতা আশা করছি।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

চীন–আসিয়ান নতুন মুক্ত বাণিজ্য চুক্তি সই

আপডেট সময় ০৪:৪১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫