ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ইসরাইলকে আরেক জিম্মির মরদেহ দিল হামাস

আরেক ইসরাইলি জিম্মির মরদেহ ফেরত দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। গাজার দক্ষিণাঞ্চলে ইসরাইলি ড্রোন হামলায় দুজন ফিলিস্তিনি নিহত হওয়ার কয়েক ঘণ্টা পর এ হস্তান্তরপ্রক্রিয়া সম্পন্ন হয়েছে। খবর আল জাজিরার। ইসরাইলের সামরিক বাহিনী সোমবার জানিয়েছে, হামাসের কাছ থেকে ওই জিম্মির মরদেহের কফিন বুঝে নিয়েছে রেডক্রস। গাজায় থাকা সেনাদের কাছে সেটা বুঝিয়ে দেওয়ার প্রক্রিয়া চলমান।

যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিটি ১০ অক্টোবর কার্যকর হয়। চুক্তির শর্ত মেনে গাজায় মারা যাওয়া ২৮ জন জিম্মির মরদেহ একে একে ফেরত দিচ্ছে হামাস। গতকাল পর্যন্ত ১৬ জন জিম্মির মরদেহ ফেরত দেওয়া হয়েছে। এর আগে ১৩ অক্টোবর যুদ্ধবিরতির শর্ত মেনে জীবিত ২০ জন জিম্মির সবাইকে ইসরাইলের কাছে হস্তান্তর করেছে হামাস।

চলমান শান্তি আলোচনায় হামাসের আলোচক খলিল আল–হায়া গত শনিবার বলেছিলেন, জিম্মিদের মরদেহ খুঁজে বের করার ক্ষেত্রে ‘চ্যালেঞ্জ’ রয়ে গেছে। কেননা, দখলদারেরা গাজার ভূখণ্ডকে বদলে দিয়েছে। খলিল আল-হায়ার মতে, যারা মরদেহ দাফন করেছিলেন, তাদের অনেকেই যুদ্ধে মারা গেছেন। আবার অনেকেই দাফন করার জায়গা ভুলে গেছেন। খলিল আল-হায়ার এমন মন্তব্যের পরদিন মরদেহ খুঁজে বের করার কাজে সহায়তার জন্য মিশরের কারিগরি দলকে গাজায় প্রবেশের অনুমতি দেয় ইসরাইল। মরদেহ খোঁজার কাজে এক্সকাভেটর ও ট্রাক ব্যবহার করা হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

ইসরাইলকে আরেক জিম্মির মরদেহ দিল হামাস

আপডেট সময় ১১:৪৯:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫